ভূমিকা xiii জড়তা-স্থবিরতায় আক্রান্ত এ সব মুফতী ও ফকীহদের বিপরীতে আমরা অপর একটি দলের সন্ধান পাই যারা আল্লাহর বিধানের আলোকে শাসনকার্য পরিচালনা করে এমন রাষ্ট্রের অস্তিতৃকে অস্বীকার করে এবং ধর্মকে রাজনীতি থেকে সম্পূর্ণ পৃথক বিবেচনা করে থাকে। তাদের ভাষ্যমতে রাজনীতিতে ধর্মের কোনো স্থান নেই এবং ধর্মে কোনো রাজনৈতিক সমাধান নেই। পাশ্চাত্যের জীবন খিস্টধর্মের যে অবস্থা বিরাজ করছে প্রাচ্যে তারা ইসলামকেও সে অবস্থায় দেখতে চায়। অথচ ইসলাম তো খ্রিস্টধর্ষ নয়, মসজিদও গীর্জাতুল্য নয়, ইসলামের ইতিহাস এঁতিহ্য এবং খ্রিস্টধর্মের ইতিহাস এঁতিহ্য এক ধরনের নয়। “আল্লাহর অধিকার আল্লাহকে দাও এবং কাইজারের অধিকার কাইজারকে দাও”- ইসলামে এ জাতীয় চিন্তাধারার কোনো স্থান নেই; বরং ইসলামের সুস্পষ্ট ঘোষণা হচ্ছে “কাইজার' এবং তারা যা কিছু আছে সবকিছুই আল্লাহর জন্যই নিবেদিত । ইসলাম কখনো জ্ঞান-বিজ্ঞান, চিন্তা- পাশ্চাত্যের উপাসনালয়গুলো করেছিল । এমনিভাবে পাশ্চাত্যের উপাসনালয়ের পথ ধরে জীবিত-মৃত সকল উলামা, মাশায়েখ, বুদ্ধিজীবী, গবেষক ও চিন্তাবিদদের নিঃশেষ করে দেওয়ার লক্ষ্যে তাদের বিরুদ্ধে প্রহসনমূলক বিচারকার্ধ সম্পাদন করার কোনো ব্যবস্থা গ্রহণ করার কথা ইসলামের ইতিহাসে পাওয়া যায় না। আমরা দেখে থাকি এ শ্রেণিভুক্ত ব্যক্তিবর্গ ইসলামকে পার্থিব ও ধর্মীয় ক্ষমতা থেকে মুক্ত করতে চায়; অথচ ইসলামে ধর্মীয় কর্তৃতের কোনো সুযোগ নেই, যা কিনা খ্রিস্ট ধর্ম রয়েছে। ইসলামকে তারা ধর্ম ও রাষ্ট্র থেকে দূরে রেখে সম্পূর্ণ ক্ষমতাহীন অবস্থায় দেখতে চায়। আমরা দেখে থাকি এসব লোক মুসলিম জাতিকে তাদের সম্মিলিত সিদ্ধান্তের গণ্ডি থেকে বের করে নিতে চায়। যুগ যুগ ধরে মুসলিম জাতির সুদৃঢ় ও সম্মিলিত বিশ্বাস অনুযায়ী ইসলাম হচ্ছে ধর্ম ও রাষ্ট্র, ইবাদত ও দেশ পরিচালনা, সালাত ও জিহাদ ইত্যাদির সমষ্টির নাম। মুহাম্মদ রসুলুল্লাহ সা. ছিলেন ইসলামি রাষ্ট্রের সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান । পরবর্তীতে তার পথ ধরে চলেছেন খোলাফায়ে রাশেদীন । রসুলুল্লাহ সা.-এর অনুপস্থিতিতে ইকামাতে দ্বীন ও দুনিয়া পরিচালনার কাজে তার প্রতিনিধিত্ব করার নামই খেলাফাত। মার্কসবাদী ও লিবারেল এ সকল সেক্যুলার জনগোষ্ঠী মুখে ইসলামের জিকির তুলে, নিজেদেরকে মুসলমান বলে পরিচয়ও দেয়; কিন্তু ইসলামের জীবন বিধান মেনে চলতে তারা রাজি নয়। ইসলামের বিধি নিষেধের তারা কোন পরোয়া করে না। এমনকি অপব্যাখ্যার তাগিদেই তারা কুরআন-সুন্নাহর আশ্রয় নিয়ে থাকে। www.pathagar.com
— Page 14 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.