১২২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ কিন্তু বর্তমান সময়ের মানুষ, বিশেষ করে আমাদের এ ভূ-খণ্ডের অধিবাসীরা এবং রাজনীতিবিদ কর্তৃক নানাবিধ জুলুম-অত্যাচারের শিকার হওয়ার কারণে এখন রাজনীতি সংক্রান্ত সকল কিছুকে ঘৃণা ও অপছন্দের দৃষ্টিতে দেখতে শুরু করেছেন। রাজনীতি এখন তাদের জ্যালার্জি রোগে পরিণত হয়েছে: চাই তা উপনিবেশিক রাজনীতির জুলুম-অত্যাচারের কারণে হোক, অথবা বিশ্বাসঘাতক শাসকগোষ্ঠী কিংবা জালেম শাসকবর্গ ইত্যাদির জুলুম-অত্যাচারের কারণে হোক । সর্বোপরি বর্তমান রাজনীতি বিশেষ করে (9০1719$511191971) ম্যকিয়াভেলিয়্যানিজম১* দর্শন দ্বারা প্রভাবিত ও পরিচালিত হওয়ার কারণে এখন তা জনগণের চক্ষুশ্ুলে পরিণত হয়েছে। এমনকি ইমাম আবদুহু এর বরাত দিয়ে উল্লেখ করা হয় যে, তিনি রাজনীতির এ ধোকা ও প্রতারণার তিক্ততা ভোগ করার পর তার এঁতিহাসিক এ উক্তি করেছিলেন: “রাজনীতি, রাজনীতিবিদ, এর নেতা, এর মাধ্যমে পরিচালিত বিষয়াদি, তথা রাজনীতি সংশ্লিষ্ট সকল কিছু থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি”! রাজনীতির প্রতি মানুষের এ ধরনের বিতৃষ্ণা, ঘৃণা ও ক্ষোভ ইত্যাদিকে পুঁজি করেই ইসলাম বিরোধী ও ইসলামি রেনেসার দুশমনেরা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ইসলামি আন্দোলনকে ঘায়েল করা এবং ইসলামের জাগরণ রোধ করার জন্যই মূলত তারা ইসলামি জীবনব্যবস্থার পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বানকে “রাজনৈতিনক ইসলাম” ইত্যাদি নামে নামকরণ করে চলছে । বর্তমান সময় এটি চিরাচরিত নিয়ম পরিণত হয়েছে যে, ধর্মপ্রাণ কোনো মুসলিম ব্যক্তির পরিচয় দিতে গিয়ে বলা হয়: “সে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত” | মূলত তাকে অপমান ও নিন্দাবাদ জ্ঞাপন করতে গিয়ে এবং মানুষের অন্তরে তার প্রতি ঘৃণাবোধ সৃষ্টি করার জন্য এমনটি করা হয়। আরবের পশ্চিমাঞ্চলের কোনো এক দেশে একদা পর্দানশীন কতিপয় মুসলিম রমণী একজন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে এ মর্মে অভিযোগ করতে হাজির হলো যে বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো ফ্যাকাল্টিতে ভর্তির জন্য হিজাব খুলে আসার শর্ত করা হয়েছে । তারা এ ব্যক্তিত্বের কাছে এ আবেদন রাখল যে, তিনি যেন তাদের ওপর এ ধরনের শর্তাদি যেমন: মাথা খোলা রাখা, সর্ট জামা পরিধান করা ইত্যাদি যা আল্লাহ ও তার রসুল সা. হারাম করেছেন, শিথিল করতে সুপারিশ * যার থিওরি হচ্ছে “উদ্দেশ্যই উপায়কে গ্রহণযোগ্য করে তোলে” । অর্থাৎ উদ্দেশ্য যদি ভালো ও মহৎ হয় তাহলে তা অর্জনের যে কোনো উপায়-উপকরণ ব্যবহার করা যাবে, যদিও তা অসৎ ও খারাপ হয়ে থাকে । www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।