চতুৰ্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১২১ ইমাম ইবনুল কাইয়্যেম ইমাম আবুল ওয়াফা ইবনে আকিল হাম্বলি থেকে বর্ণনা করেন যে, রাজনীতি হচ্ছে এমন কাজ যার মাধ্যমে মূলত মানুষ কল্যাণের নিকটবর্তী হয় এবং অকল্যাণ থেকে দূরে থাকে, যতক্ষণ পর্যন্ত এখানে শরিয়তের কোনো বিধি নিষেধ লঙ্ঘন না করা হয়। ইমাম ইবনুল কাইয়্যেম আরো উল্লেখ করেছেন: “ইনসাফপূর্ণ রাজনীতি কখনো শরিয়তের বিধি-বিধানের পরিপন্থী হতে পারে না; বরং তা শরিয়তের সাথে সামঞ্জশ্যশীল। তাছাড়া অনেক ক্ষেত্রে তা শরিয়তের অবিচ্ছেদ্য অংশও বটে। প্রচলিত পরিভাষায় আমরা একে রাজনীতি বলে থাকি; আসলে এটি মূলত আল্লাহ ও তার রসুলের ইনসাফ বৈ অন্য কিছু নয় ।৯২ আমাদের অতীত আলেম-উলামাগণও রাজনীতির গুরুত্ব এবং মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। ইমাম গাজ্জালী বলেন: “দুনিয়া হচ্ছে আখিরাতের চারণভূমি, দুনিয়া ব্যতীত দ্বীনের পরিপূর্ণতা অর্জিত হয় না। ধর্ম এবং রাষ্ট্র দুই সহোদর ভাই তুল্য, ধর্ম হচ্ছে মূল, আর রাজা-বাদশাহ হচ্ছে এর প্রহরীর ন্যায়। মূল ছাড়া কোনো জিনিসের ধ্বংস অনিবার্য, তেমনিভাবে প্রহরী ছাড়া কোনো জিনিস নষ্ট হতে বাধ্য” ।১ৎ ড. জিয়া উদ্দীন রাইছ ইমাম এবং খেলাফতের পরিচয় দিয়েছেন এভাবে: এহচ্ছে দ্বীনের “হেফাজত” এবং দ্বীনের মাধ্যমে পরিচালিত দুনিয়ার “রাজনীতি'র ক্ষেত্রে শরিয়াহ প্রণেতা তথা রসুলের সা. সার্বিক প্রতিনিধিতুল্য ।৯* সুতরাং দ্বীনের সংরক্ষণ এবং রাজনীতির সমন্বয়ই হচ্ছে খেলাফত । রসুল সা. দ্বীনের আহ্বায়ক, শিক্ষক ও বিচারক ইত্যাদি হওয়ার পাশাপাশি একজন রাজনীতিবিদও ছিলেন। জাতির ইমাম হওয়ার সাথে সাথে তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বও পালন করেছিলেন। পরবর্তীতে তারই দেখানো পথ ধরে রাজনীতি করেছেন সঠিক পথগ্রাপ্ত ও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনগণ । তীরা আদল-ইনসাফের সাথে জাতিকে পরিচালনা করেছিলেন এবং ইমান-আমল ও জ্ঞান- বিজ্ঞানের সাথে জাতির নেতৃতৃ দিয়েছিলেন । ১২ দেখুন : ইমাম ইবনুল কাইয়্যেম প্রণীত আত্ তুরুক আল হুকমিয়্যাহ ফি আস্ সিয়াসাত আশ শরীয়াহ, পৃষ্ঠা : ১৩-১৫, আস্ সুন্নাহ আল মুহাম্মাদিয়্যাহ কর্তৃক মুদ্রিত ৷ ** ইহয়ায়ে উলুমুদ্দীন : ১/১৭, জ্ঞান অর্জন সংক্রান্ত অধ্যায়, যা ফরজে কিফায়া। দারুল মা'রেফা, বৈরুত থেকে মুদ্রিত । * দেখুন : ইসলামি রাজনীতির তন্তকথা - ড. জিয়া উদ্দীন রাইছ, পৃষ্ঠা : ১২৫, ৬ষ্ঠ মুদ্রণ । www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।