১২০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ আমার স্মৃতির পাতায় এখনো অস্্রান হয়ে আছে, ১৯৪৮ ও ১৯৪৯ সালে আমরা যখন “তুর' জেলখানায় ছিলাম, তখন আমাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছিল যে আমরা (যারা কুরআনের শাসন এবং ইসলামের বিধি-বিধান বাস্তবায়নের আহবায়ক) না-কি আল্লাহ ও তীর রসুলের বিরুদ্ধে অস্ত্রধারণ করছি, পৃথিবীতে ফাসাদ ছড়াচ্ছি, তাই আমাদের প্রাপ্য উপযুক্ত শাস্তি হচ্ছে আমাদের হত্যা করা, অথবা ডান হাত এবং বাম পা কিংবা এর বিপরীতভাবে কেটে ফেলা, অন্যথায় আমাদের নির্বাসন দেওয়া! একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে । অনেকবার এ ধরনের নাটক মঞ্চস্থ করা হয়েছে যদিও তার আকার-আকৃতি বা স্টাইল সময়ে সময়ে ভিন্ন ছিল। এখনো আমি স্মরণ করছি (অনেকেই এখনো স্মরণ করে থাকে) যখন একদল সচেতন, ধর্মপ্রাণ ও ব্যক্তিতৃবান আলেম থেকে এ মর্মে ফতোয়া জারি করা হয়েছিল যে, ইসরাঈলের সাথে যে কোনো সন্ধিচুক্তিতে আবদ্ধ হওয়া হারাম ও অবৈধ এবং তা আল্লাহ, তার রসুল ও মুমিনদের সাথে খেয়ানত করার শামিল; কিভাবে তখন এ জাতীয় লোকেরা তাদের বিভ্রান্ত রাজনীতির সমর্থন পাওয়ার লক্ষ্যে একদল তথাকথিত ফতোয়াবাজ আলেম থেকে ইসরাঈলের সাথে সন্ধি ও মিত্রচুক্তিতে আবদ্ধ হওয়ার শরয়ী বৈধতা চেয়ে ফতোয়া দাবি করেছিল! এখনো পর্যন্ত শাসকগোষ্ঠী তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ফতোয়া চেয়ে আলেমদের কাছে ধর্না দিয়ে চলছে। এর সর্বশেষ ছিল ব্যাংক ইন্টারেস্ট ও বিনিয়োগবন্ড ইত্যাদিকে শরয়ী বৈধতা দানের প্রচেষ্টা। অবশ্য দুনিয়ালোভী ও স্বল্পজ্ঞান সম্পন্ন তথাকথিত কতিপয় আলেম এ আহবানে সাড়াও দিয়েছিল; কিন্তু খোদাভীরু, সুদক্ষ ও পারদর্শী আলেমরা এখনো এর প্রতিবাদ করে চলছে। “যারা আল্লাহর বাণী প্রসার ও প্রচার করে থাকে তারা তাকেই ভয় করে এবং আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না আর হিসেব গ্রহণের জন্য কেবলমাত্র আল্লাহই যথেষ্ট” (সুরা আহযাব, ৩৩: ৩৯)। রাজনীতি কি অপ্রীতিকর বিষয়? তান্তিক দৃষ্টিতে রাজনীতি জ্ঞান-বিজ্ঞানের একটি মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ অংশ। কার্যত সেটা একটি মানসম্পন্ন ও জনকল্যাণকর পেশাও বটে; কারণ যথাসম্ভব সুন্দর পদ্ধতিতে জগত সংসার পরিচালনার কলাকৌশল সম্পর্কিত আলোচনাই এখানে মুখ্য বিষয়। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।