ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১১৯ ইংরেজদের বিরুদ্ধে মিশরের জনগণকে সোচ্চার করতে সক্ষম হয়েছিলেন। তখন তিনি “আল ইখওয়ান আল মুসলিমুন” পত্রিকার মাধ্যমে মুসলমানদের কাছে জবরদখলকারী ইংরেজদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। তিনি এ দোয়ার কতিপয় বাক্যেরও প্রস্তাব করেছিলেন; কিন্তু তিনি কারো ওপর তা চাপিয়ে দেননি। তবুও আমরা তখন তা মুখস্থ করে নিয়েছিলাম এবং নামাজে আমরা তা দিয়েই আল্লাহর কাছে ফরিয়াদ জানাতাম। দোয়ার বাক্যগুলো যা ছিল: “হে আল্লাহ! বিশ্ব জাহানের প্রতিপালক, ভীত-সন্ত্রস্তকে নিরাপত্তাদানকারী, অহংকারীকে লাঞ্চনাকারী এবং জালেম ও অত্যাচারীদের ধ্বংসকারী । হে আল্লাহ! তুমিতো জানো এ জালেম ইংরেজ দস্যু বাহিনী আমাদের দেশকে জবর দখল করেছে, আমাদের দেশকে চুরমার করে দিচ্ছে। হে আল্লাহ! আমাদেরকে তাদের ষড়যন্ত্র থেকে কর্তৃত্বের অবসান করে দিন এবং তোমার মুমিন বান্দাদের তাদের জুলুম-অত্যাচার থেকে হেফাজত করুন। হে আল্লাহ! যারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছে তারাসহ সবাইকে শক্তিশালী ও ক্ষমতাধর হাতে পাকড়াও করন...” । এমনিভাবে আমরা বিনয়ী ও দুনিয়া বিমুখ অবস্থায় নামাজের কাতারে থেকেও রাজনীতির যুদ্ধে অবতীর্ণ হতে পারে । এটাই হচ্ছে মূলত ইসলামের প্রকৃতি ও বৈশিষ্ট্য, এখানে দ্বীনকে দুনিয়া থেকে এবং দুনিয়াকে দ্বীন থেকে বিচ্ছিন্ন হিসেবে দেখার কোনো সুযোগ নেই । রাষ্ট্র ব্যতীত ধর্ম এবং ধর্ম ব্যতীত রাষ্ট্রের কোনো অস্তিত্ব কুরআন, সুন্নাহ এবং ইসলামের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। রাজনীতি বিহীন ধর্ম এবং ধর্মহীন রাজনীতির দাবি কালেও ছিল না, আর যারা পরে “রাজনীতিতে ধর্মের কোনো স্থান নেই এবং ধর্মে রাজনীতি নেই” এ জাতীয় মিথ্যা শ্লোগানে গলা ফাটিয়ে ফেলে, তারাই মূলত: সর্বপ্রথম কথায় ও কাজে তাদের এ দাবিকে মিথ্যা প্রতিপন্ন করে থাকে । এ জাতীয় লোকেরা সর্বদা ধর্মকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে, আবার কখনো এর মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে চেষ্টা করে । এরা সর্বদা মাওলানা নামধারী স্বল্পজ্ঞানী কতিপয় দুনিয়ালোভী ব্যক্তি থেকে ফতোয়া সংগ্রহের মাধ্যমে তা দিয়ে তাদের তথাকথিত দুনিয়া আখিরাত ধ্বংসকারী রাজনীতির বিরোধিতা করে তাদেরকে অপদস্থ করতে সচেষ্ট থাকে! www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।