চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ইসলাম প্রত্যেক মুসলিমের ওপর রাজনৈতিক দায়-দায়িত্ব চাপিয়ে দিয়েছে । তাকে অবশ্যই রাষ্ট্রে বসবাস করতে হবে যা একজন মুসলিম শাসকের নেতৃত্বে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালিত হতে হবে। আর জনগণকে তার হাতে বাইয়াত তথা আনুগত্যের শপথ গ্রহণ করতে হবে, অন্যথায় জাহেলিয়াতের অধিবাসীদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। বিশুদ্ধ হাদিসে এসেছে: “যে ব্যক্তি কোনো ইমাম তথা শাসকের হাতে আনুগত্যের শপথ গ্রহণ ব্যতীরেকে মৃত্যুবরণ করল সে যেন জাহেলিয়াতের মৃত্যুবরণ করল” ।** নামাজ এবং রাজনীতি একজন মুসলিম হয়তবা নামাজের মধ্যে থাকতে পারে; কিন্তু তা সত্বেও সে রাজনীতির সাগরে নিমজ্জিত হতে পারে যখন সে নামাজের মধ্যে ওই সকল বিষয়বস্তু সম্বলিত কুরআনের আয়াতগুলো তেলাওয়াত করে যা এখন রাজনীতির মৌলিক বিষয়াবলীর অন্তর্ভুক্ত বলে বিবেচিত। যে ব্যক্তি সুরা মায়েদাহ তেলাওয়াত করবে, বিশেষ করে ওই আয়াতগুলো যেখানে আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা আল্লাহর বিধান মোতাবেক শাসন কার্য পরিচালনা করবে না তাদেরকে কাফির, জালিম ও পাপাচারী ইত্যাদি উপাধিতে ভূষিত করা হয়েছে: “আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না তারাই কাফির” (সুরা মায়েদা, ৫: 8৪), “আর যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী শাসনকার্য পরিচালনা করে না তারাই জালেম” (সুরা মায়েদা, ৫: ৪৫), “আর যারা আল্লাহ প্রদত্ত বিধি-বিধান অনুযায়ী বিচারকার্য পরিচালনা করে না তারাই ফাসেক” (সুরা মায়েদা, ৫: 8৭)। এ সকল আয়াত তেলাওয়াতের মাধ্যমে সে হয়তবা রাজনৈতিক বিষয়ের প্রতি মনোনিবেশ করতে পারে। এ সকল আয়াত শোনার পর কেউ তাকে কট্টর সরকার বিরোধী বলে বিবেচিত করতে পারে, কারণ এর মাধ্যমে সে শাসনগোষ্ঠীকে কাফির জালিম কিংবা ফাসিক অথবা এর সবগুলোর মাধ্যমে অভিযুক্ত করছে এবং তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলছে। এমনিভাবে কেউ যদি কুরআনের ওই আয়াতগুলো তেলাওয়াত করে যেখানে মুসলিম ব্যতীত অন্যদের সাথে বন্ধুত্ব স্থাপন করা থেকে সাবধান করা হয়েছে: “হে ইমানদারগণ! মুমিনদের বাদ দিয়ে ১ ইমাম মুসলিম তার গ্রন্থে আবদুল্লাহ ইবনে ওমর থেকে এ হাদিস বর্ণনা করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।