ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ অধিকার আদায়ের লক্ষ্যেই এখানে গরিব অসহায় জনগোষ্ঠী সম্পদশালী শোষক শ্রেণিদের বিরুদ্ধে সমবেত হয়ে থাকে। ইসলাম একজন মুসলিমের নিকট যেভাবে সামাজিক অত্যাচার- অত্যাচার-অনাচারের বিষয়েও একই দাবি করে তা যত প্রকারই হো না কেন। জুলুম-অত্যাচারকে হালকা করে দেখা এবং এর বিরুদ্ধে প্রতিবাদমুখর না হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করা পুরো জনবসতির ওপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি ও গজব নাজিলকে আবশ্যক করে। এ ক্ষেত্রে জালেম ও অত্যাচারী এবং এর নীরব দর্শক উভয়ই অপরাধের ক্ষেত্রে সমান পর্যায়ের । আল্লাহ তায়ালা বলেন: “আর সেই ফিতনা থেকে দূরে থাকো, যার অনিষ্টকারিতা শুধুমাত্র তোমাদের গোনাহগারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না” (সুরা আনফাল, ৮: ২৫)। কুরআনে ওই সকল জাতির প্রতি নিন্দাবাদ জ্ঞাপন করা হয়েছে যারা জালেম ও অত্যাচারী শাসকদের অনুগত হয়ে বেঁচে থাকে এবং তাদের অঙ্কিত পথ ধরেই জীবন যাপন করে থাকে। যেমন নূহের আ. জাতি সম্পর্কে কুরআনে বলা হয়েছে: “নূহ বললো: হে প্রভু, তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে এবং এ সব নেতার অনুসরণ করেছে যারা সম্পদ ও সন্তান-সন্ততি পেয়ে আরো বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্থ হয়ে গেছে” (সুরা নূহ, ৭১: ২১)। হুদের আ. জাতি সম্পর্কে বলা হয়েছে: “তারা প্রত্যেক স্বৈরাচারীর তথা সত্যের দুশমনদের আদেশ মেনে চলেছে” (সুরা হুদ, ১১: ৫৯)। ফেরাউনের সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে: “সে (ফেরাউন) তার জাতিকে হালকা ও গুরুতৃহীন মনে করেছে এবং তারাও তার আনুগত্য করেছে। প্রকৃতপক্ষে তারা ছিল ফাসেক” (সুরা আয যুখরুফ, ৪৩: ৫৪)। বরং জালিম ও অত্যাচারী সম্প্রদায়ের প্রতি শুধুমাত্র আন্তরিক ঝৌক ও দুর্বলতা পোষণ করাকেও আল্লাহর আজাব নাজিলের কারণ বলে উল্লেখ করা হয়েছে। কুরআনে ইরশাদ হয়েছে: “আর তোমরা জালেমদের দিকে মোটেই ঝুঁকবে না, অন্যথায় জাহান্নামের গ্রাসে পরিণত হবে এবং তোমরা এমন কোনো পৃষ্ঠপোষক পাবে না যে আল্লাহর হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে আর কোথাও তোমাদের কাছে কোনো সাহায্য পৌছবে না” (সুরা হুদ, ১১: ১১৩)। www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।