চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১১৫ সর্বাবস্থায় অপর ভাইয়ের পার্শ্বে দাড়াতে হবে। “নিশ্চয়ই মুমিনরা পরস্পরে ভাই-ভাই” (সুরা হুজরাত, ৪৯: ১০)। হাদিস শরিফে বলা হয়েছে: “মুসলমানদের সমস্যার ব্যাপারে যার কোনো আগ্রহ নেই সে তাদের দলভুক্ত নয়। যে ব্যক্তি আল্লাহ, রসুল, মুসলিম শাসকগোষ্ঠী এবং জনসাধারণকে আদেশ-উপদেশ বা পরামর্শ ইত্যাদি প্রদানের মাধ্যমে তাদের কল্যাণ কামনায় আগ্রহ পোষণ করে না সে তাদের দলভুক্ত নয়। কোনো বাড়ির আঙিনায় অথবা কোনো বসতভিটায় যদি কেউ অভুক্ত অবস্থায় রাত যাপন করে তাহলে সেখানকার অধিবাসীদের ব্যাপারে আল্লাহ ও তার রসুলের সা. কোনো দায়-দায়িত্ব থাকে না” ।** হয়েছে, তেমনিভাবে তাদেরকে খাবার প্রদানে অপরকে উৎসাহ প্রদানও আবশ্যক করা হয়েছে এবং জাহেলিয়াতের এ সকল লোকদের ন্যায় কুরআনে বলা হয়েছে: “কখনই নয়, বরং তোমরা এতিমের সাথে সম্মানজনক ব্যবহার কর না এবং মিসকীনকে খাবার প্রদানে পরস্পরকে উৎসাহিত কর না” (সুরা ফজর, ৮৯: ১৭-১৮)। এছাড়াও এ সকল বিষয়ে অমনযোগী হওয়া এবং অবহেলা প্রদর্শনকে কর্মফল তথা আখিরাতকে অস্বীকার করার আলামত হিসেবে গণ্য করা হয়েছে। কুরআনে বলা হয়েছে: “তুমি কি তাকে দেখেছো, যে আখেরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা বলেছে? সে-ই তো এতিমকে ধাক্কা দেওয়া এবং মিসকিনকে খাবার দিতে উদ্ধুদ্ধ করে না” (সুরা মাউন, ১০৭: ১-৩)। কুরআনের অপর এক স্থানে একেও আখিরাতে কঠিন শাস্তি পাওয়ার কথা বলা হয়েছে: “সে মহান আল্লাহর প্রতি ইমান পোষণ করতো না এবং দুস্থ মানুষকে খাদ্য দিতে উৎসাহিত করতো না” (সুরা হান্কাহ, ৬৯: ৩৩-৩৪)। এ ধরনের অসহায়, অভাবী ও মিসকিনদের অধিকার হরণই পুঁজিবাদী, সামন্তবাদী ও জায়গিরদারী সমাজগুলোতে বিভিন্ন ধরনের বিপ্লবের সূচনা করে থাকে । হারানো ১ তাবরারি হুয়াইফা থেকে আবদুল্লাহ ইবনে জাফর আর-রাজীর সনদে এ হাদিস বর্ননা করেন। হাদিস বিশারদগণ তার ব্যাপারে বিপরীতধর্মী কথা বলেছেন। দেখুন: মাজমায়ুষ যাওয়ায়েদ : (১/৮৭), আল মুনতাকা মিন তারগীব ওয়া তারহীব (৯৯৭)। www.pathagar.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।