ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ ব্যক্তিগত এবং সামষ্টিক উদ্যোগ কখনো ব্যক্তিগত পর্যায়ে অন্যায়-অনাচারের প্রতিবিধান অসম্ভব হয়ে পড়ে, বিশেষ করে তা যখন সমাজে সয়লাব হয়ে যায় অথবা এর ভিত্তি যদি মজবুত হয়ে পড়ে এবং এর ধারক-বাহকরা শক্তিশালী ও ক্ষমতাধর হয়ে পড়ে, অথবা তা যদি শাসকগোষ্ঠীর পক্ষ থেকে হয়ে থাকে, যারা মূলত এর ধরক-বাহক হওয়ার পরিবর্তে এর বিরুদ্ধে প্রথম সারির লড়াকু হওয়ার কথা ছিল । এখানে অবস্থান প্রচলিত একটি প্রবাদের সাথে মিলে যায় তা হচ্ছে: “রক্ষকই যখন ভক্ষকে পরিণত হয়”, অথবা অন্য ভাষায়: “বকরির পালকে নেকড়ে থেকে হেফাজতের জন্য রাখাল রয়েছে। কিন্তু রাখাল যদি নেকড়েতে পরিণত হয় তাহলে বকরির কি অবস্থা হবে?” তাই এমতাবস্থায় অবশ্যই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এক্যবদ্ধ হয়ে এর প্রতিবিধানে এগিয়ে আসতে হবে। এখানে পারস্পরিক সহযোগিতা নিঃসন্দেহে ওয়াজিব বা আবশ্যক । এটি হচ্ছে ভালো ও কল্যাণকর কাজে পারস্পরিক সহযোগিতা । এক্ষেত্রে বিভিন্ন দল-উপদল, সমবায়-সংস্থা বা সংগঠন ইত্যাদির মাধ্যমে সম্মিলিতভাবে এর প্রতিবিধানে এগিয়ে আসা শরিয়াহ নির্ধারিত ফরজ বা আবশ্যক এবং পরিস্থিতিরও দাবি। অধিকার ও ওয়াজিব বর্তমান সভ্য জগতের বিভিন্ন, দর্শন ও সংগঠনে বাকস্বাধীনতা, যুক্তিযুক্ত সমালোচনা, বিরোধিতা বা পর্যালোচনা এ জাতীয় বিষয়গুলোকে মানুষের ‘অধিকার' বলে বিবেচনা করা হচ্ছে; কিন্তু ইসলাম এ বিষয়গুলোকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে বিবেচনা করেছে। ইসলামের ভাষায় এগুলো মানুষের পবিত্র দায়িত্বও বটে, যার অবহেলার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ও অনিবার্য শাস্তি । অধিকার ও ওয়াজিবের মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান । অধিকার এর আওতায় বৈধ ও পছন্দনীয় বিষয় রয়েছে যা কেউ ইচ্ছে করলে করতে পারে আর ইচ্ছা না হয়ে এড়িয়ে যেতে পারে । আর ‘ওয়াজিব’ বা “ফরজ' তা শরিয়াহসম্মত কোনো অসুবিধা ব্যতীত না করা বা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, সুতরাং এ দুইয়ের মাঝে অনেক পার্থক্য রয়েছে। যে বিষয়টি একজন মুসলিমকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট হতে বাধ্য করে তা হচ্ছে: তার ঈমানের দাবি অনুযায়ী সে অপরের, বিশেষ করে তার অপর মুসলিম ভাইয়ের দুঃখ-দুর্দশা, সমস্যাবলী ইত্যাদির প্রতি খেয়াল না করে এককভাবে জীবনযাপন করতে পারে। ইসলাম প্রদত্ত www.pathagar.com

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।