ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১১৩ বিবৃতি ইত্যাদির মাধ্যমে তা পরিবর্তনে এগিয়ে আসা, যদি তাও না পারা যায় তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন স্তর হলো অন্তর দিয়ে তা ঘৃণা করা এবং মনে মনে তা প্রতিরোধ এবং পরিবর্তনের চিন্তা-ভাবনা চালিয়ে যাওয়া যা হাদিসের ভাষায় “দুর্বলতর ইমান” নামে পরিচিত। রসুল সা. এখানে অন্তর দিয়ে পরিবর্তনের কথা বলেছেন, কারণ অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে মূলত অন্যায়-অনাচার এবং এর ধারক- বাহকদের প্রতিরোধ এবং পরিবর্তন করে মানসিক প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রাথমিক পদক্ষেপ । এ ধরনের প্রস্তুতি কিংবা সিদ্ধান্ত নেতিবাচক নয় যেমনটি ধারণা করা হয়ে থাকে। যদি এমনটি হতো তাহলে হাদিসের ভাষায় এখানে “অন্তর দিয়ে পরিবর্তনের” কথা উল্লেখ করা হতো না। জুলুম-অত্যাচার ও পাপাচার-অনাচারের বিরুদ্ধে বিবেক, বিদ্যা-বুদ্ধি, অন্তর ইত্যাদিকে সর্বদা প্রস্তুত রাখার ফলাফল একদিন না একদিন মিলবেই। অন্যায়ের বিরুদ্ধে পরিপূর্ণ ঘৃণা, ক্ষোভ বা সিদ্ধান্ত ইত্যাদির বহিঃপ্রকাশ কোন না কোনো সময়েই হতে বাধ্য । কোনো একদিন ইতিবাচক ফল নিয়ে এর আত্মপ্রকাশ ঘটবেই। কখনো তা জনবিপ্রবে পরিণত হতে পারে, আবার কখনো গণবিক্ফোরণের রূপ নিতে পারে। কারণ জুলুম-অত্যাচারের ভারে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন তা বিস্ফোরণ ও বিপ্রবের জন্ম দেয়। সৃষ্টিজগতে এটাই হচ্ছে আল্লাহ তায়ালার চিরাচরিত বিধান। এখানে হাদিসে যা “অন্তর দিয়ে পরিবর্তন” বলে নামকরণ করা হয়েছে, অন্য হাদিসে “অন্তরের জিহাদ” বলে তার পরিচয় দেওয়া হয়েছে । আর এটি হচ্ছে সর্বশেষ স্তরের জিহাদ যেমনিভাবে এখানে সর্বনিম্ন স্তরের তথা দুর্বলতর ইমান বলা হয়েছে। ইমাম মুসলিম আবদুল্লাহ ইবনে মাসউদ রা. থেকে (মারফু’ হিসেবে) বর্ণনা করেন: “আমার পূর্বে বিভিন্ন জাতির কাছে যত নবি ও রসুল প্রেরণ করা হয়েছে তাদের প্রত্যেকের জন্য ওই জাতি থেকে বাছাইকৃত কতিপয় একনিষ্ঠ সঙ্গী-সাঘী ছিল, যারা তার বিধি-বিধান আকড়ে ধরে এবং আদেশ-নিষেধ বাস্তবায়ন করে চলেছিল। অতঃপর তাদের পর অন্য এক প্রজন্ম আসল যাদের কথা ও কাজের মিল নেই, যারা বলে এক, কিন্তু কাজ করে ভিন্ন এবং যা করতে বলা হয়নি তারা তাই করে থাকে । যে বা যারা তাদের বিরুদ্ধে বাহুবলের সাহায্যে জিহাদ করবে তারা মুমিন বলে গণ্য হবে এবং যারা মুখের সাহায্যে জিহাদ করবে তারাও মুমিনের কাতারে শামিল হবে, এমনিভাবে যারা অন্তর দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করবে তারাও মুমিনের দলভুক্ত হবে। এরপরও যারা থেকে যাবে বুঝে নিতে হবে এদের অন্তরে সরিষাদানা পরিমাণও ইমান নেই”। www.pathagar.com

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।