ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

xii ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ ইবনে হাম্বলের একাধিক মতামত পাওয়া যায়, এমনকি কখনো সাতটি বা ততোধিক পর্যস্ত। ব্যক্তি, সময়, যুগ, অবস্থা ইত্যাদির পরিবর্তনের কারণেই অধিকাংশ ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। বর্তমান সময়ে আমরা দেখে থাকি ‘ফকীহ’ ও ‘মুফতী’ বলে যারা নিজেদের পরিচয় দেন এবং ইসলামি জাগরণের পরিবারভুক্ত বলে দাবি করেন তাদের মধ্য থেকে অনেকে বলে থাকেন, শুরা বা পরামর্শ সভা ইসলামি রাষ্ট্রের জন্য আবশ্যকীয়; এবং সেটি একটি নির্দেশনা (uid৭n০€) মাত্র! কোনো বিষয়ে স্পষ্ট ধারণা অর্জনের নিমিত্তে রাষ্ট্রপ্রধান পরামর্শ তলব করতে পারেন, পরবর্তীতে তিনি ইচ্ছে করলে তা বাস্তবায়ন করতে পারেন, অথবা পদরি অন্তরালে নিক্ষেপ করতে পারেন! রাষ্ট্রপ্রধানই শুরার সদস্য নিয়োগ দিবেন, পরবর্তীতে তার ইচ্ছে মোতাবেক কাউকে বহাল রাখবেন অথবা কাউকে বরখাস্ত করতে পারবেন। আমরা দেখে থাকি অনেকেই ইসলামি রাষ্ট্রের ছত্রছায়ায় বহুদলের অস্তিত্বের কথা অস্বীকার করেন! আবার অনেকে রাষ্ট্রপ্রধান, সংসদ সদস্য ও শুরা সদস্য ইত্যাদি মনোনয়নের ক্ষেত্রে নির্বাচনের ধারনা প্রত্যাখ্যান করেন। অনেকে ভোটের ক্ষেত্রে অধিকাংশের মতামত গ্রহণ করাকে মেনে নিতে রাজি নন। আবার অনেকে রাষ্ট্রপ্রধানের জন্য নির্দিষ্ট সময়সীমা বেধে দেয়াকে অস্বীকার করেন। তাদের মধ্যে কতিপয় এমনও রয়েছে যারা মনে করেন বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা যা কিছু উপহার দিয়েছে এর সবকিছুই খারাপ ও ইসলামি শরিয়াহ বর্হিভূত, এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা উচিত। আমরা দেখে থাকি, এ সকল ফকীহ মুফতীদের কেউ কেউ আবার মহিলাদের পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া তো দূরের কথা, বরং এদের ভোটাধিকার প্রদান করতেও রাজি নন। এর মাধ্যমে মূলত: মুসলিম জাতির অর্ধেকাংশকে সমাজের অকার্যকর যাবতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার থেকে দূরে রাখতে চান। শুধু তাই নয়, বরং এদের মধ্যে এমনও অনেকে রয়েছে যারা মনে করেন পার্লামেন্ট নির্বাচনসহ এ সব নির্বাচনে স্বেচ্ছায় মনোনয়ন নেওয়া জায়েজ হবে না, কারণ এর মাধ্যমে নিজের জন্য ক্ষমতার দাবি করা হয়। আর যে ক্ষমতা দাবি করে অথবা যে ক্ষমতা চায় তাকে ক্ষমতা দেওয়া হয় না। ইসলামি রেনেসা পরিবারের মধ্যে এ জাতীয় ব্যক্তিদের সংখ্যা নগন্য, যদিও তাদের কণ্ঠস্বর বেশ বলিষ্ঠ। ইসলামের পুনর্জাগরণের যারা বিরোধিতা করে এবং যারা সর্বস্তরে ইসলামে জাগরণকে রুখে দিতে চায় তারা সবাই নগণ্য কণ্ঠস্বরকে সর্বদা ফলাও করে প্রচার করে নিজেদের স্বার্থ আদায়ে সচেষ্ট থাকে । www.pathagar.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।