১১২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ ‘এভাবে আমরা দেখি খারাপ ও অসৎ কাজের পরিব্যান্তি মূলত অনেক প্রশস্ত ও দীর্ঘ এবং এটি এমন সকল বিষয়কেও অন্তর্ভুক্ত করে যা রাজনীতির মৌলিক বিষয় হিসেবে পরিগণিত হয়। তাই ধর্মপ্রাণ, আত্মসম্মানবোধসম্পন্ন এবং আল্লাহর সন্তষ্টির প্রত্যাশী কোনো মুসলিমের কি সুযোগ বা অনুমতি থাকতে পারে যে, কাটাবিদ্ধ হওয়ার ভয়ে অথবা দুনিয়ার সামান্য স্বার্থের লোভে কিংবা জীবনের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এ সকল পাপাচার ও অসৎ কাজ দেখেও নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং ময়দান এ ধরনের অসুস্থ চিন্তা-ভাবনা যদি মুসলিম জাতির মধ্যে ব্যাপক আকার ধারণ করে তাহলে এ জাতির মিশনের পরিসমাপ্তি ঘটবে এবং জাতিও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে বাধ্য । কারণ এর মাধ্যমে মূলত এ জাতি তার নিজের স্বকীয়তা ও আত্মপরিচিতি হারিয়ে অন্য কোনো জাতির পরিচয় ধারণ করে থাকে । অথচ কুরআনে এ জাতি তার নিজের স্বকীয়তা ও আত্মপরিচিতি হারিয়ে অন্য কোনো জাতির পরিচয় ধারণ করে থাকে । অথচ কুরআনে এ জাতির পরিচয় ও এর মিশনের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে: “তোমারাই দুনিয়ায় সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হেদায়াত ও সংস্কার সাধনের জন্য । তোমরা নেকির হুকুম দিয়ে দাও, দুষ্কৃতি থেকে বিরত থাকো এবং আল্লাহর প্রতি ইমান আনো” (সুরা আলে ইমরান, ৩: ১১০)। আমরা যদি রসুলের সা. মুখ থেকে মুসলিম জাতির জীবনের এ মিশন সম্পর্কে কোনো সাবধানবাণী পেয়ে থাকি তাহলে এতে অবাক হওয়ার কিছু নেই। তিনি বলেন: “যখন আমার উম্মত জালেমকে জালেম বলতে ভয় করবে তখন বুঝে নিতে হবে যে তারা তাদের পরিচয় ও যোগ্যতা হারিয়ে ফেলেছে” ।৯ ঈমানের দাবি অনুযায়ী একজন মুসলিম কখনো কোনো পাপাচার বা অন্যায় কাজের সামনে নীরব দশর্কের ভূমিকায় থাকতে পারে না, তা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অথবা সাংস্কৃতিক যে কোনো প্রকারের হোক না কেন; বরং তার উচিত সামর্থ থাকা অবস্থায় পেশিশক্তির মাধ্যমে তা প্রতিরোধ এবং পরিবর্তন করতে এগিয়ে আসা যদি তা করতে সক্ষম না হয় তাহলে আদেশ-উপদেশ অথবা বর্ণনা- » ইমাম আহমদ ইবনে হাম্বলতার মুসনাদ গ্রন্থে আব্দুল্লাহ ইবনে ওপর থেকে এ হাদিস বর্ণনা করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।