চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১১১ অসৎ কাজের প্রতিবিধান আবশ্যক আল্লাহর কিতাব ও রসুলের সা. হাদিসে অসৎ কাজের প্রতিবিধান না করে চুপ থাকা এবং দুষ্টের দমন না করে তা এড়িয়ে চলতে চেষ্টা করা ইত্যাদির প্রতি এরূপ কঠোর ভাষায় নিন্দাবাদ ও তিরস্কার করা হয়েছে যা সরিষা দানার মতো সামান্য ইমানের অধিকারী ব্যক্তির অন্তরকেও নাড়া দিতে বাধ্য । আল্লাহর কুরআন ঘোষণা দিচ্ছে: “বনী ইসরাঈল জাতির মধ্যে থেকে যারা কুফরির পথ অবলম্বন করেছে তাদের ওপর দাউদ ও মরিয়ম পুত্র ঈসার আ. মুখ দিয়ে অভিসম্পাত করা হয়েছে। কারণ তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং বাড়াবাড়ি করতে শুরু করেছিল। তারা পরস্পরকে খারাপ কাজ করা থেকে বিরত রাখা পরিহার করেছিল, তাদের গৃহীত সেই কর্মপদ্ধতি বড়ই জঘন্য ছিল” (সুরা মায়েদা, ৫: ৭৮-৭৯)। রসুল সা. বলেছেন: “তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে, আর এটাই হচ্ছে ঈমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর” ।৮ এখানে খারাপ কাজকে শুধুমাত্র চেনা-ব্যভিচার, মদ্যপান অথবা এ জাতীয় কাজের মধ্যে সীমাবদ্ধ করা ভুল হবে। জনগণের মান-সম্মান ভূলষ্ঠিত করা, নির্বাচনে কারচুপি করা ইত্যাদি থেকে বড় অপরাধ আর কী হতে পারে? নির্বাচনে ভোট প্রদান তথা সাক্ষ্য দানে বিরত থাকাও এক ধরনের অপরাধ; কারণ এর মাধ্যমে সাক্ষ্য গোপন করার ন্যায় অপরাধে অপরাধী হতে হয়। এমনিভাবে অনুপযুক্ত হাতে কোনো দায়িতু অর্পণ করা, জনগণের সম্পদ লুষ্ঠন করা, ব্যক্তি বা জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি মজুত করা, ইনসাফপূর্ণ আদালতের মাধ্যমে দম্তপ্রাপ্ত অপরাধ ব্যতীত কাউকে গ্রেফতার করা, জেলখানা ও বন্দীশালাগুলোতে বিভিন্ন উপায়ে মানুষের ওপর জুলুম-অত্যাচারের স্টিমরোলার চালানো, সুদ-ঘুষ ইত্যাদি গ্রহণের মাধ্যমে কাজ সমাধা করে দেওয়া, জালেম শাসকদের তোষামোদ করা এবং মুমিন ব্যতীত আল্লাহর দুশমনদের সাথে আতাত করা ইত্যাদিও ওই সকল অপরাধের অন্তর্ভুক্ত যা অবশ্যই হাত, মুখ অথবা অন্তর দিয়ে হলেও পরিবর্তন এবং দূর করার চেষ্টা করতে হবে। ৮ ইমাম মুসলিমসহ আরো অনেকেই আবু সাঈদ খুদরী থেকে এ হাদিস বর্ণনা করেন। www.pathagar.com
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।