১১০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ অকৃতজ্ঞ হই না, সাথে সাথে যারা তোমার সাথে কুফরি করে আমরা তাদের সঙ্গ ছেড়ে দিই এবং তাদের আনুগত্যের বন্ধন থেকে বেরিয়ে পড়ি” । নির্যাতিত নিস্পেষিত মানবতার মুক্তির লক্ষ্যে জিহাদের প্রতি সর্বোত্তম ভাষায় উৎসাহ দিতে গিয়ে আল্লাহ বলেন: “তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে অসহায় নর-নারী এবং শিশুদের জন্য লড়বে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব! এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম এবং তোমার পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও” (সুরা নিসা, ৪: ৭৫)। যারা জুলুম-অত্যাচার সহসাই মাথা পেতে নেয় তাদের প্রতি তিনি কঠোর ভাষায় নিন্দাবাদ জ্ঞাপন করেছেন। অত্যাচারিত হওয়ার পরও সক্ষমতা থাকা অবস্থায় যারা সে ভুখণ্ড ত্যাগ করে অন্যত্র হিজরত করে চলে যায় না তাদের প্রতি খুব রাগ ও অসন্তুষ্টি প্রকাশ করেছে এভাবে: “যারা নিজেদের ওপর জুলুম করেছিল ফেরশতারা তাদের জান কবজ করার সময় জিজ্ঞেস করলো: তোমরা কি অবস্থায় ছিলে? তারা জবাব দিলো, আমরা পৃথিবীতে ছিলাম দুর্বল ও অক্ষম । ফেরেশতারা বললো, আল্লাহর যেতে পারতো না? জাহান্নাম এসব লোকের আবাস স্থিরীকৃত হয়েছে এবং আবাস হিসেবে তা বড়ই খারাপ জায়গা । তবে যেসব পুরম্য, নারী ও শিশু যথার্থই অসহায় এবং তারা বের হওয়ার কোনো পথ-উপায় খুঁজে পায় না, আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়” সুরা নিসা, ৪: ৯৭-৯৯)। এমনকি এ সকল দুর্বল ও অক্ষম লোকদের সম্পর্কেও কুরআনের বাণী হচ্ছে “হয়তবা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন” । এখানে নিশ্চিতসূচক শব্দ উল্লেখ না করে আশাব্যঞ্জক শব্দের মাধ্যমে জুলুম-অত্যাচার সহ্য করার প্রতি তিরস্কার ও নিন্দাবাদ জ্ঞাপন করা হয়েছে। মুসলমানদের অন্তরে জুলুম-অত্যাচারের প্রতি ঘৃণা ও প্রতিরোধ স্পৃহা সৃষ্টি করার শাসকদের জুলুমের বিবরণ বারবার উল্লেখ করা হয়েছে এবং এর মাধ্যমে তাদের জুলুমের শিকার মজলুম অসহায়দের দুঃখ-দুর্দশা অনুভব করা ও তা থেকে তাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। www.pathagar.com
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।