ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১০৯ পরামর্শ দেওয়ার মাধ্যমে তার কল্যাণ কামনা করারই নাম”।« কখনো একে “পারস্পরিক সত্য ও ন্যায় এবং ধৈর্যের উপদেশ দেওয়া” হিসেবে ব্যক্ত করা হয়েছে। কুরআন শরিফের সুরা আসরে এ দু'টো কাজকে দুনিয়া ও আখিরাতের ক্ষতি থেকে মুক্তির মৌলিক শর্তাবলীর মধ্যে অন্যতম বলে উল্লেখ করা হয়েছে। জাতির সার্বিক বিষয়ের খোজ-খবর রাখাই হচ্ছে একজন মুসলমানের জীবনের মিশন । আর এ মিশনেরই বর্তমান বূপ হচ্ছে রাজনীতি । জুলুম-অত্যাচার ও বিবাদ-বিশৃঙ্খলার প্রতিরোধ করা হচ্ছে সর্বোত্তম জিহাদ রসুল সা. আভ্যন্তরীণ জুলুম-অত্যাচার ও কলহ-বিবাদ প্রতিরোধের জন্য সর্বদা উৎসাহিত করতেন এবং বহিরাগত শত্রুর জুলুম-অত্যাচার ও আক্রমণের প্রতিরোধ থেকে একে উত্তম বলে বিবেচনা করতেন। যখন তাকে সর্বোত্তম জিহাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলো তিনি বললেন: “সর্বোত্তম জিহাদ হচ্ছে জালেম-অত্যাচারী রাজা-বাদশাহর সামনে নিভীকচিত্তে সত্য ও ন্যায়ের ঘোষণা দেওয়া” আর এ জন্য যে, আভ্যন্তরীণ কলহ-বিবাদ বহিরাগত আক্রমণের পথকে সুগম করে দেয়। আর এ পথে শাহাদাত বরণ করাকে আল্লাহর রাস্তায় সর্বোত্তম শাহাদাত হিসেবে বিবেচনা করা হয়। রসুল সা. “হামযা হচ্ছে শহীদদের সর্দার । অতঃপর ওই ব্যক্তি যে জালেম শাসকের সামনে দাড়িয়ে তাকে আদেশ-নিষেধের বাণী শোনায়, অতঃপর তাকে শহীদ করা হয়” ।+ তিনি (রসুল সা.) মুসলমানের অন্তরকে সর্বদা জুলুম-অত্যাচারের প্রতি ঘৃণা এবং জালেমকে প্রশ্রয় না দেওয়ার শিক্ষায় উজ্জীবিত রাখতেন। এমনকি তিনি আবদুল্লাহ ইবনে মাসউদ বর্ণিত এবং যা হানাফি মাজহাবে দুয়ায়ে কুনুতে বলা হয়: “আল্লাহ! «৭ তামীম আদ্‌ দারী থেকে ইমাম মুসলিম বর্ণিত হাদিস। ইমাম নবনীর প্রসিদ্ধ চল্লিশ হাদিসের অন্তর্ভুক্ত । ৬ আল্লামা মুনযেরী তারগীৰ গ্রন্থে বলেন: ইমাম নাসায়ী বিশুদ্ধ সনদে তারেক ইবনে শিহাব থেকে এ হাদিস বর্ণনা করেন। দেখুন : নাসায়ী : ৭/১৬১, ইমাম নববী রিয়াদুস সালেহীন গ্রন্থে একে বিশুদ্ধ বলেছেন। ৭ হজরত জাবের রা. হতে বর্ণিত। হাকেম একে সহিহ বলেছেন কিন্তু যাহাবী তা প্রত্যাখ্যান করেন, খতিব এমন সনদে এটি বর্ণনা করেন যা আলাবানীর কাছে বিশুদ্ধ । দেখুন : (বিশুদ্ধ হাদিস / ৩৭৪)। www.pathagar.com

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।