ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্তু ও প্রয়োগ দিয়ে একে অপরকে প্রতিপালক হিসেবে গ্রহণ করতে প্রস্তুত হয় না এবং এর মাধ্যমেই মূলত মানুষ কর্তৃক মানুষের বন্দেগি করার মানসিকতা দূর হয়ে যায়। তাই রসুল সা. আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের রাজা-বাদশাহদের কাছে লিখিত তীর চিঠির সমাপ্তি টেনেছিলেন সুরা আলে ইমরানের এ আয়াতের মাধ্যমে: “বলো: হে আহলে কিতাব! এসো এমন একটি কথার দিকে, যা আমাদের এবং তোমাদের মধ্যে একই ধরনের তা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারোর বন্দেগি ও দাসতৃ করবো না। তার সাথে কাউকে শরিক করবো না। আর আমাদের কেউ আল্লাহ ছাড়া আর কাউকে নিজের রব হিসেবে গ্রহণ করবে না। যদি তারা এ দাওয়াত গ্রহণ করতে প্রস্তুত না হয়, তাহলে পরিষ্কার বলে দাও তোমরা সাক্ষী থাকো, আমরা অবশ্যই মুসলিম (একমাত্র আল্লাহর বন্দেগি ও আনুগত্যকারী)” (সুরা আলে ইমরান, ৩: ৬৪) । শুধুমাত্র কালেমার (লো ইলাহা ইল্লাল্লাহ) পতাকা উত্তোলনের প্রথম দিন থেকেই মক্কার কাফির মুশরিক এবং কুরাইশ সর্দাররা ইসলামের এ দাওয়াতের বিরোধিতা করার এটিই ছিল মূল রহস্য । তারা বুঝতে সক্ষম হয়েছিল এ কালেমার সত্যিকার মর্ম। ধর্মীয় বিধি-বিধানের পরিবর্তনের পাশাপাশি এখানে যে সামাজিক ও রাজনৈতিক পট পরিবর্তনের বিধি-বিধানও রয়েছে তা সহজেই তারা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। মুসলমানদের ব্যক্তিত মূলত রাজনৈতিক ব্যক্তিত্ব জীবনের সকল বিভাগকে ঘিরে আছে তেমনিভাবে একজন মুসলমানের মিশনও জীবনের সকল বিভাগকে ঘিরে আছে। একজন মুসলমানের ব্যক্তিত্ব কখনো রাজনীতি ব্যতীত পরিপূর্ণতা লাভ করতে পারে না। তবে কেউ যদি ইসলামের পরিপূর্ণ শিক্ষা অর্জন করতে কিংবা এর প্রয়োগ করতে ব্যর্থ হয় অথবা ইসলাম সম্পর্কে ভুল ধারণার শিকার হয় তাহলে হয়তবা মুসলমান হওয়া সড্েও সে রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকতে পারে । সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের প্রতিবিধানের ন্যায় এক মহামিশন ইসলাম প্রত্যেক মুসলিমের ঘাড়ে আবশ্যকভাবে চাপিয়ে দিয়েছে । কখনো একে “সরকার এবং সাধারণ জনগণকে নসিহত করার মাধ্যমে তাদের জন্য কল্যাণ কামনা করা”, এ ভাষায়ও ব্যক্ত করা হয়। হাদিস শরিফে একে দ্বীনের সামগ্রিক বিষয় তথা পুরো দ্বীন হিসেবে বিবেচনা করে বলা হয়েছে: “দ্বীন তো অপরকে আদেশ-উপদেশ ও www.pathagar.com

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।