চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১০৭ বকর রা. জাকাতের আবশ্যকতা ও এটি প্রদানের অস্থীকারীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বাধ্য হয়েছিলেন। বরং ইসলামি আইনজ্ঞরা বলেছেন, কোনো শহর বা কোনো গ্রামের অধিবাসীরা যদি সম্মিলিতভাবে এমন কোনো বিধান ত্যাগ করে যা ইসলামের নিদর্শন হিসেবে তাহলে তাদেরকে যুক্তি-প্রমাণসহ বিচারের কাঠগড়ায় দাড় করাতে হবে । যদি তারা তাদের কথা ও কাজে অটল থাকে এবং এ সকল বিধান মেনে নিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ না তারা পুনরায় যেখান থেকে দলচ্যৃত হয়েছে সেখানে ফিরে আসে । শিক্ষা-সংস্কৃতি, মিডিয়া পরিচালনা, আইন প্রণয়ন, শাসনকার্য পরিচালনা, অর্থনীতি, শাস্তি প্রতিষ্ঠা, যুদ্ধনীতিসহ জীবনের প্রতিটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিভাগে ইসলামে রয়েছে নিজস্ব মূলনীতি, বিধি-বিধান ও দিকনির্দেশনা । বামপার্শ্বের শূন্যের ন্যায় অকেজো কিংবা অন্য কোনো মতাদর্শ বা আদর্শবাদের সেবক হয়ে বেঁচে থাকার জন্য ইসলামের জন্ম হয়নি । ইসলামের জন্ম হয়েছে মানব জীবনের প্রতিটি সেক্টরের নেতা, সর্দার বা পরিচালক হয়ে বেঁচে থাকার জন্য। এছাড়াও মানুষ ইসলামের অনুসরণ করবে, ইসলামের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, এর মধ্যেই রয়েছে জীবন বিধান হিসেবে ইসলামের স্বার্থকতা । মানব জীবন পরিচালনায় ইসলাম তার সাথে অন্য কাউকে পরিচালক বা নেতা হিসেবে মেনে নিতে প্রস্তুত নয়। এক্ষেত্রে ইসলাম কোনো অংশীদারিত্বেও অনুমোদন দেয় না। হজরত ঈসার আ. মুখনিঃসৃত বাণী দাবি করে যে কথাটি বলা হয়ে থাকে “যা কায়সারের জন্য তা কায়সারকে দাও এবং যা আল্লাহর জন্য তা আল্লাহকে দাও”, ইসলাম তা মানতে রাজি নয়। ইসলামের দর্শন হচ্ছে: কায়সার এবং তার যা কিছু আছে সবই আসমান জমিন এবং এর মধ্যস্থ সবকিছুর অধিপতি আল্লাহ তায়ালার জন্যই নিবেদিত। ইসলামের একতৃবাদের মূলভিত্তি হচ্ছে যে, কোনো মুসলিম এক আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রভু তালাশ করবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না এবং এক আল্লাহ ব্যতীত দ্বিতীয়ত কাউকে বিচারক হিসেবে মেনে নিবে না। “তাওহিদ বা একতৃবাদ” শীর্ষক সূরা যা “আল আনআম” নামে সকলের কাছে সুপরিচিত তাতে এমনটিই বর্ণিত হয়েছে। একতৃবাদের আকিদা-বিশ্বাস সত্যিকার অর্থে স্বাধীনতা, সাম্য এবং পারস্পরিক ভ্রাতৃতবোধেরই ফসল । এর ফলে মানুষ আল্লাহকে বাদ www.pathagar.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।