ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ দ্বিতীয়ত : রাজনীতি ইসলামের অবিচ্ছেদ্য অংশ এখানে এ কথা সুস্পষ্টভাবে ঘোষণা করা কর্তব্য মনে করছি যে, রাজনীতি ব্যতীত ইসলামের সত্যিকার ও প্রকৃত রূপের (যেভাবে আল্লাহ তায়ালা অবতীর্ণ করেছেন) পরিপূর্ণতা লাভ অসম্ভব । ইসলামকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করলে তা আর ইসলাম থাকবে না, অন্য কোনো ধর্মে পরিণত হতে বাধ্য । বৌদ্ধ ধর্ম বা খ্রিস্ট ধর্ম ইত্যাদিকে হয়তবা রাজনীতি থেকে পৃথক করার চিন্তা করা সম্ভব; কিন্তু ইসলামকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন অবস্থায় চিন্তা করা অসম্ভব । | পুরো মানব জীবনকে ঘিরে রয়েছে ইসলামের দিকনির্দেশনা এখানে প্রধানত: দু'টি কারণ রয়েছে। প্রথম কারণ: এমন সকল ইস্যুতে ইসলামের মজবুত অবস্থান এবং সুস্পষ্ট বিধান রয়েছে যেগুলো মূলত রাজনীতির মৌলিক বিষয় হিসেবে বিবেচিত। ইসলাম শুধুমাত্র এশ্বরিক আকিদা-বিশ্বাস বা খোদায়ী বিধি-বিধানের নাম নয়। অর্থাৎ ইসলামের প্রকৃত রূপ এটি নয় যে, এটি শুধুমাত্র মানুষ এবং তার প্রভুর মধ্যস্থ সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ, জগত সংসার পরিচালনা এবং সমাজ ও রাষ্ট্রের জন্য এর কোনো দিক নির্দেশনা নেই। এটা কখনো হতে পারে না... ইসলাম হচ্ছে আকিদা-বিশ্বাস, ইবাদাত, আচার- আচরণ, এবং পরিপূর্ণ জীবন বিধান। অন্য ভাষায়: এটি হচ্ছে আইন প্রণয়নের মৌলিক নিয়ম-নীতি, বিধি-বিধান এবং যাবতীয় মূল্যবোধের দিকনির্দেশনা সম্বলিত জগত-জীবন পরিচালনার পরিপূর্ণ এক সংবিধান, যা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক বিষয়াদি, সমাজের, পরিবেশ-পরিস্থিতি, রাষ্ট্রীয় ভিত্তি এবং আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি সকল কিছুকে অন্তর্ভূক্ত করে। যে ব্যক্তি কুরআন, রসুলের সা. সুন্নাহ ও জীবনকর্ম, নানাবিধ মাজহাবসহ ইসলামি ফিক্‌হের বিভিন্ন পুস্তকাদি অধ্যয়ন করবে তার কাছে এটি দিবালোকের মতো প্রতিভাত হয়ে উঠবে। এমনকি ইবাদাতের অধ্যায়ও রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়। মুসলমানরা সবাই একমত যে, কেউ যদি নামাজ না পড়ে, জাকাত দিতে অস্বীকার করে, প্রকাশ্যে দিবালোকের রোজা না রাখার দুঃসাহস দেখায় এবং সামর্থ সত্বেও হজ করতে উদাসীনতা প্রদর্শন করে তবে এ জন্য তাকে শান্তি বা সতর্কতামূলক শাস্তি প্রদান করা আবশ্যক হয়ে পড়ে। কখনো কখনো তা লড়াই পর্যন্তও গড়াতে পারে যদি www.pathagar.com

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।