ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১০৫ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করা হয়, যারা ইসলামকে বিভিন্ন অংশে খণ্- বিখণ্ড অবস্থায় দেখতে চায়। আল্লাহ তায়ালা প্রদত্ত ও মুসলমানদের বিশ্বাস মোতাবেক একক ও অখণ্ড ইসলাম তাদের চক্ষুশূল। একে বিভিন্ন ভাগে বিভক্ত করে তারা এর নানাবিধ কাঠামো দাড় করাতে চায়। কখনো তারা মহাদেশভিত্তিক ইসলামকে ভাগ করতে চায়: যথা- এশীয় ইসলাম, বা আফ্রিকান ইসলাম । কখনো যুগের ভিত্তিতে ভাগ করে থাকে- যথা: নববি ইসলাম, ইসলাম ইত্যাদি । কখনো জাতি-গোষ্ঠীর ভিত্তিতে ভাগ করে থাকে - যথা: আরবীয় ইসলাম, হিন্দি ইসলাম, তুর্কি ইসলাম এবং মালয় ইসলাম ইত্যাদি । আবার কখনো মাজহাব হিসেবে ইসলাম ভাগ করতে চায়, যেমন: সুন্নী ইসলাম, শিয়া ইসলাম ইত্যাদি। এখানে আবার সুগ্লী এবং শিয়া উভয়কে কতিপয় ভাগে বিভক্ত করা হয়ে থাকে । এছাড়া আরো কিছু অতিরিক্ত ভাগ যোগ করা হয়, যেমন: বিপ্লবী যা জিহাদী ইসলাম, প্রতিক্রিয়াশীল, র্যাডিকাল বা ক্লাসিক্যাল ইসলাম, ডানপন্থী ইসলাম, বামপন্থী ইসলাম, গৌড়া ইসলাম, লিবারেল ইসলাম ইত্যাদি। সর্বশেষ রয়েছে: পরশ্বরিক ইসলাম ইত্যাদি। আমাদের জানা নেই তাদের ভবিষ্যত প্রজন্মের মন- মস্তিষ্কে ইসলামের আরও নতুন কি কাঠামো জন্ম নিতে পারে! প্রকৃত কথা হচ্ছে ইসলামের তথাকথিত এ সকল শ্রেণি বিভাজন মুসলমানদের কাছে একবাক্যে প্রত্যাখ্যানযোগ্য। এখানে ইসলামের নানাবিধ প্রকার বা রূপ খোজার কোনো অবকাশ নেই। আল্লাহ-রসুল এবং কুরআন-সুন্নাহ বর্ণিত ইসলাম এক ও একক, এখানে কোনো ভাগ বা শ্রেণি নেই। ইসলামের সোনালী যুগের সোনালী মানুষগুলো থেকে শুরু করে পরবর্তীতে তাদের অনুসরণকারী মুসলমানগণ, যাদেরকে আল্লাহ তায়ালা সন্তুষ্টির সনদ দিয়েছেন, তাদের সকলেই এক ও অভিন্ন ইসলামের অনুসরণ করেছেন। এটাই হচ্ছে ইসলামের সঠিক এবং সত্যিকার রূপ । পরবর্তীতে বিভিন্ন দলের মিথ্যা কতিপয় দল-উপদল কর্তৃক প্রচলিত বিদআত, বিরোধীদের প্রবৃত্তির চাহিদা, যিথ্যাবাদীদের মিথ্যা দাবি, গর্ব ও অহংকারীদের কুটিল যুক্তি-তর্ক সন্দেহ পোষণকারীদের মিথ্যা সন্দেহাবলী এবং মুর্খ পণ্ডিতদের প্রদত্ত অপব্যাখ্যা ইত্যাদি সব কিছুর সমন্বয়ে ইসলামের নির্মল ও প্রকৃতরূপ মানুষের কাছে অপরিচিত হয়ে উঠেছে। www.pathagar.com

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।