১০৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ রাজনৈতিক ইসলাম! নিকট অতীত থেকে সেক্যুলারিজমের ধবজাধারী ও পাশ্চাত্যের চিন্তা ভাবনার ধারক- বাহক কতিপয় ডানপন্থী ও বামপন্থী লেখক ও বুদ্ধিজীবী, অর্থাৎ যারা মার্কসবাদ এবং অথবা পাশ্চাত্যের লিবারেল চিন্তাধারায় বিশ্বাসী তাদের বর্ণনা-বিবৃতি ও লিখনির মাধ্যমে কতিপয় পরিভাষা জনসমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এ সকল পরিভাষার মধ্যে “রাজনৈতিক ইসলাম” শীর্ষক পরিভাষা উল্লেখযোগ্য । মুসলিম জাতির বিভিন্ন সমস্যা এবং এর আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বারোপ করা, মুসলিম উম্মাহকে সকল বিদেশি শাসক ও শোষক থেকে মুক্ত করা যারা তাদের ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় বসে আছে এবং তাদের ইচ্ছা মোতাবেক এর তান্তিক ও বৈষয়িক বিষয়াদি পরিচালনা করে থাকে । এ ছাড়া মুসলিম উম্মাহকে পশ্চিমা সাম্রাজ্যবাদের সাংস্কৃতিক, সামাজিক ও আইন প্রণয়ন ইত্যাদির ধ্বংসাবশেষ থেকে যুক্ত করে পুনরায় এর বিভিন্ন সেক্টরে ইসলামি শরিয়তের শাসন প্রতিষ্ঠা করা, ইত্যাদি বিষয়াদি ইসলামের যে বিভাগে আলোচনা হয়ে থাকে রাজনৈতিক ইসলাম বলতে মূলত তাই বুঝানো হয়ে থাকে। তারা এ পরিভাষা ব্যবহার করে তারা মূলত এর মাধ্যমে ইসলামের এ বিষয়টির প্রতি জনমনে ঘৃণা সৃষ্টি করতে চায়। এমনিভাবে এর মাধ্যমে যারা আকিদা-বিশ্বাস ও বিধি-বিধান এবং ধর্ম ও রাষ্ট্রের সমন্বয় হিসেবে ইসলামের পরিপূর্ণ রূপ জনজীবনে প্রতিষ্ঠিত করতে সর্বদা সচেষ্ট সেসকল সত্যিকার ইসলামি ব্যক্তিত্দেরকে জনসমাজে ঘায়েল করারও উদ্দেশ্য থাকে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে, এ ধরনের নতুন নাম “রাজনৈতিক ইসলাম” শরিয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য কি-না? ইসলামে রাজনীতির প্রবেশ, এটা কি আধুনিক ইসলামি পণ্ডিতদের আবিষ্কৃত নতুন কোনো বিষয় নাকি এটি কুরআন-সুন্নাহ কর্তৃক সুপ্রতিষ্ঠিত দ্বীনের কোনো বিষয় হিসেবে সকলের কাছে গ্রহণনযোগ্য? এ সকল প্রশ্নকারী ভাইয়েরা আমাদের কাছে কুরআন-সুন্নাহ ও শরিয়তের দলিল- প্রমাণের আলোকে এ বিষয়ের প্রকৃত বাস্তবতা জানতে চেয়েছে। যাতে দলিল- প্রমাণের মাধ্যমে সুস্পষ্ট হয়ে যাওয়ার পর যারা ধ্বংস হতে চায় ধ্বংস হয়ে যাক এবং যারা বাচতে চায় বাচতে পারে । আত্মসম্মানবোধসম্পন্ন ও কৌতুহলী এ সকল ভাইদের জিজ্ঞাসার জবাবে আমি বলব: প্রথমত : এ ধরনের নামকরণ প্রত্যাখ্যাত প্রথমে যে বিষয়টি বলা দরকার তা হচ্ছে: মুসলমানদের কাছে এ ধরনের নামকরণ প্রত্যাখ্যানযোগ্য। এর মাধ্যমে মূলত ইসলাম বিরোধী এবং এর দুশমনদের www.pathagar.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।