ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১০৩ তোমাদের যদি জিহাদের উদ্দেশ্যে বের হতে বলা হয় তাহলে তোমরা বেরিয়ে পড়বে” ।” অর্থাৎ মদিনার হিজরতের বিধান এখন আর অবশিষ্ট নেই। যদি প্রত্যেক ভূ-খণ্ড থেকে এভাবে হিজরতের বিধান অবশিষ্ট থাকে তাহলে কোনো ভূখণ্ডেই মুসলমানরা তাদের দ্বীনের বিজয় কেতন উড়াতে সক্ষম হবে না। এটিও আবশ্যক নয় যে বিভিন্ন ক্ষমতার ও শক্তিশালী জাতি থেকে সাহায্য- সহযোগিতা কামনা করা যেমনিভাবে রসুল সা. কতিপয় গোত্র থেকে সহযোগিতার আহবান করেছিলেন, যার ফলে আউস ও খাজরাজ গোত্রদ্বয় তার আহবানে সাড়া দিয়েছিল। এ ধরনের উপায় ও পদ্ধতি অবলম্বন আমাদের এ যুগে কোনো ভালো ফলাফল বয়ে আনবে না, বরং আমাদের জন্য তা সুখকর হবে না। এমনিভাবে এটাও আবশ্যক নয় যে তের বছর ধরে শুধুমাত্র আকিদা-বিশ্বাসের দাওয়াত চালিয়ে যাওয়া যাতে তা মানুষের অন্তরে গেঁথে যায়। আমরাতো এখন মুসলিম সমাজেই এমন সকল লোকদের সাথে বসবাস করছি যারা বিশ্বাস করে যে, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সা. আল্লাহর প্রেরিত রসুল। তাই এদেরকে এত দীর্ঘকাল ধরে আকিদা-বিশ্বাসের কথা শোনানোর কোনো আবেদন এখন অবশিষ্ট নেই। আমরা যদি এখন সামাজিক সুবিচার অথবা শুরা ও স্বাধীনতা কিংবা মসজিদুল আক্সা রা জাতির দুশমনদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যুহ গড়ে তোলা ইত্যাদি বিষয়ে মনোনিবেশ করি তাহলে তা রসুলের সা. সুন্নাহ ও আদর্শ বিরোধী হবে এমনটি ভাবার কোনো সুযোগ নেই, এ যুক্তিতে যে রসুলের সা. মান্ধি জীবনে এসবের কোনো অস্তিতৃ ছিল না, মাদানি জীবনই কেবলমাত্র এসকল কার্যক্রমের ক্ষেত্র ছিল। কারণ রসুলতো সা. মক্কায় জাহেলি সমাজ পরিবেষ্টিত অবস্থায় ছিলেন যেখানে ছিল। তাই সেখানে তাওহীদ ও রিসালাত প্রতিষ্ঠার বিষয়গুলো ছিল সবেচ্চি অগ্রাধিকারযোগ্য। কিন্তু আমাদের বর্তমান সমাজব্যবস্থা অনুরূপ নয়। এখানকার মানুষ আল্লাহকে প্রভু ও প্রতিপালক, ইসলামকে একমাত্র দ্বীন এবং মুহাম্মদকে সা. নবি ও রসুল হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে, যদিও শয়তানের ধোকায় পড়ে অনেকে আল্লাহর শরিয়াহ পালনে অবহেলা করে এবং পাপাচার ও অপরাধকর্মে জড়িয়ে থাকে । ৪ মুস্তাফাকুন আলাইহি, অধিক সংখ্যক সাহাবী বর্ণিত হাদিস। www.pathagar.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।