ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

ভূমিকা সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের । দরম্দ ও সালাম মুহাম্মদ রসুলুল্লাহর সা. এর প্রতি তার পরিবার-পরিজন, সাহাবায়ে কেরাম এবং তীর অনুসারীদের প্রতি । আল্লাহ তায়ালা সবার প্রতি রহমত বর্ষণ করুন। অতঃপর: ...। ইসলামে রাষ্ট্র গঠনের কতিপয় মূলনীতি হচ্ছে এই গ্রন্থের বিষয়বস্ত। নিকট অতীতের মুসলমানেরা এ বিষয়ে বেশ উদাসীনতা প্রদর্শন করেছে। মুসলিম বুদ্ধিজীবিগণ ইসলামের বিভিন্ন বিধি-বিধানের ক্ষেত্রে যে ধরনের অধ্যয়ন ও গবেষণা করেছেন ইসলামি রাষ্ট্র সম্পর্কে ততটা করেননি । এর ফলশ্রুতিতে গবেষনার ব্যাপ্তি যথেষ্ট বিশাল ও ব্যাপক আকার ধারণ করেছে, বিশেষত ইবাদতের বিধি-বিধানের বিষয়টি । ইমাম ইবনুল কাইয়েম (র.) তার যুগে (অষ্টম শতাব্দী) সমসাময়িক ফকিহদের এ বিষয়ে গবেষণার ক্ষেত্রে স্থবিরতার অভিযোগ করেছেন। তার মতে, এর ফলে প্রয়োজনের নিরিখে রাজা-বাদশাহ ও শাসকবর্গ ইসলামি শরিয়াহ থেকে দূরে অবস্থান করে নিজেদের স্বার্থ মোতাবেক রাষ্ট্র পরিচালনার বিধি-বিধান তৈরি করে নিতে বাধ্য হয়েছিলেন। ইমাম ইবনুল কাইয়েম র. শাসক গোষ্ঠীর পদভ্রষ্টতা এবং সহজ সরল ইসলামি জীবনব্যবস্থা থেকে তাদের দূরে অবস্থান ও এ সম্পর্কে বিভ্রান্তির সকল দায়-দায়িতৃ স্থবির ও অলস ফকীহদের উপর চাপিয়েছেন। সম্ভবত: এভাবেই ইসলামি জীবনব্যবস্থার স্থলে মানবরচিত জীবনব্যবস্থার প্রথম অনুপ্রবেশ ঘটে । বর্তমান যুগেও এ সব স্থবির ফকীহরা বেশ পশ্চাৎপদ অবস্থানে রয়েছেন। তারা এখন হিজরি পঞ্চদশ শতকে বসবাস করছেন বটে, কিন্ত এখনও তারা এমন মনোভঙ্গি নিয়ে চিন্তা করেন যা কয়েক যুগ পূর্বেই বিলুপ্ত হয়ে গেছে। কয়েক যুগ পূর্বে অতিবাহিত হয়ে যাওয়া ফকীহগণ যে অবস্থায় জীবন অতিবাহিত করেছেন তার সবকিছুই এখন প্রায় পরিবর্তিত হয়ে গেছে। স্থবিরতায় আক্রান্ত বর্তমানের এ সকল ফকীহগণ ভুলে গেছেন যে ইমাম শাফেয়ী র. স্বল্প সময়ের ব্যবধানে তার মতামত (মাজহাব) পরিবর্তন করেছিলেন । প্রাচীন ও নতুন নামে তার দু'টি মাজহাব পাওয়া যায়। ইমাম আবু হানিফার র. অনুসারীরা যুগের ভিন্নতার কারণে প্রায়ই এক-তৃতীয়াংশ মাসআলায় তার সাথে দ্বিমত পোষণ করেছেন, এবং তারা আরো বলেছেন: “যদি আমাদের ইমাম জীবিত থাকতেন তাহলে তিনিও তার মত পরিবর্তন করে আমাদের সাথে একাত্মতা ঘোষনা করতেন” । একই বিষয়ে ইমাম আহমদ www.pathagar.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।