ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১০২ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ এখানে দু'টি বিষয় উল্লেখযোগ্য- প্রথমত: সিরাতগ্রন্থে এমন সকল ঘটনাবলী পাওয়া যায় যেগুলো বিশুদ্ধ সনদে বর্ণিত হয়ে আসেনি । মূলত আলেম-উলামাগণ শরিয়তের বিধি-বিধান তথা হালাল- হারাম সম্বলিত হাদিস বর্ণনার ক্ষেত্রে যেরূপ সতর্কতা ও কঠোরতা প্রদর্শন করে থাকেন সিরাত বর্ণনার ক্ষেত্রে তা করেন না; এবং এ ক্ষেত্রে সহজ-সরল পন্থা অবলম্বন করে থাকেন। দ্বিতীয়ত: সিরাত মূলত রসুলের সা. জীবনের বাস্তবিক কার্যক্রমেরই প্রতিনিধিত্ব করে থাকে। অর্থাৎ এটি সাধারণত সুন্নাহর বিভিন্ন দিক তথা কথা, কাজ ও যৌনসম্মতির মধ্যে কাজকেই অন্তর্ভুক্ত করে থাকে । আর রসুলের সা. কাজ এককভাবে ওয়াজিব বা আবশ্যকতার প্রতি ইঙ্গিত করে না; বরং এর দ্বারা শুধুমাত্র শরিয়াহ সম্মত বা বৈধতার প্রতিই নির্দেশ করে থাকে । পরবর্তীতে অন্য কোনো দলিল বা সংশ্লিষ্ট অবস্থার আলোকে তা ওয়াজিব বা আবশ্যকীয় হয়ে থাকে । এখানে উল্লেখ্য যে আমরা অবশ্যই রসুলকে সা. অনুসরণ করতে বাধ্য এবং এ ব্যাপারে আমরা আদিষ্টও বটে । ইরশাদ হচ্ছে: “আসলে তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিনের আকাজ্কি এবং বেশি করে আল্লাহকে স্মরণ করে” ।৩ কিন্তু এ আয়াতে রসুলকে সা. অনুসরণের আবশ্যকতা নয়; বরং তার উত্তম বৈশিষ্ট্যের দিকেই ইঙ্গিত করা হয়েছে । এ অর্থে যে জীবনের চলার পথের খুঁটি-নাটি বিস্তারিত সকল বিষয়ে নয়; বরং আচার-আচরণ, মূল্যবোধ ও সাধারণ অবস্থানের ক্ষেত্রে রসুলের সা. সিরাত থেকে নমুনা ও আদর্শ গ্রহণ করতে হবে। যেমন: এটা আবশ্যক নয় যে সুযোগ-সুবিধা ও পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকা সত্তেও রসুলের সা. অনুসরণে সর্বপ্রথম গোপনে দাওয়াতী কার্যক্রম শুরু করতে হবে। এমনিভাবে এটাও আবশ্যক নয় যে মাতৃভূমিতে নিরাপদে ও সঠিকভাবে দাওয়াতী কার্যক্রম চালিয়ে যেতে সক্ষমতা সত্তেও রসুলের সা. অনুসরণে হিজরত করতে হবে। আর সেজন্যই মক্কা বিজয়ের পরে প্রত্যেক মুসলিমের ওপর হিজরত করা আবশ্যক ছিল না, যেমনিভাবে পূর্বে তা ছিল। রসুল সা. বলেছেন: “মক্কা বিজয়ের পরে হিজরতের আর প্রয়োজন নেই; কিন্তু জিহাদ অথবা অন্য কোনো মহান উদ্দেশ্য ও সুরা আহযাব, ৩৩ : ২১। www.pathagar.com

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।