ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ১০১ ইতিহাস এখনো দ্বিতীয় খলিফা হজরত ওমরের রা. গৃইতৈ অনেক কার্যাবলীর স্বাক্ষী হয়ে আছে। এর সবগুলোই তার আবিষ্কৃত বিধি-বিধান, পরবর্তীতে সাহাবাগণ এর ওপর এঁকমত্য পোষণ করার মাধ্যমে এগুলো সম্মিলিতভাবে গৃহীত বিধি-বিধান বলে স্বীকৃত হয়ে আসছে। সিরাত তথা রসুলের সা. জীবনকর্মকে বিভিন্ন বিধি-বিধানের দলিল হিসেবে গ্রহণের ক্ষেত্রে কতিপয় ভুল-ক্রটি রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন ভুল-ত্রুটি ও বিচ্ছিন্ন চিন্তা-ভাবনার অন্যতম কারণ হচ্ছে: দলিল-প্রমাণ পেশ করার ক্ষেত্রে রসুলের সা. সুন্নাত এবং সিরাত তথা জীবনকর্মের মধ্যে সংমিশ্রণ ও তালগোল পাকিয়ে ফেলা । উৎস । কুরআন হচ্ছে মূলভিত্তি, আর সুন্নাহ হচ্ছে এর ব্যাখ্যা, বর্ণনা এবং প্রয়োগ । এখানে সবাই যে ভুলের সহজ শিকার হয়ে পড়ে তা হচ্ছে: সিরাতকে সুন্নাতের বিধান উদ্ভাবন করতে চেষ্টা করা । সিরাত তথা জীবনকর্ম সুন্নাতের সমার্থবোধক নয় । সিরাতের মধ্যে এমনও বিষয় রয়েছে যা শরিয়তের বিধি-বিধানের আওতায় পড়ে না কিংবা ক্ষেত্রবিশেষে এর সাথে কোনো সম্পর্কও রাখে না। এজন্যই উসুল বিশেষজ্ঞরা সুন্নাতের পরিচয় দিতে গিয়ে সিরাতের কথা উল্লেখ করেননি । তাদের ভাষায় সুন্নাহ হচ্ছে: রসুলের সা. কথা, কাজ ও মৌনসম্মতির সমষ্টি, এখানে সিরাতের কোনো স্থান নেই। কিন্তু মুহদ্দিস তথা হাদিস বিশারদগণ রসুলের সা. কথা, কাজ ও মৌনসম্মতির সাথে সাথে শারীরিক ও চারিত্রিক বিষয়াবলী তথা সিরাতকেও হাদিসের অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন। মুহাদ্দিসগণ মূলত জীবনের যাবতীয় বিষয়াবলীকে একীভূত করতে আগ্রহ পোষণ করে থাকেন, এ ক্ষেত্রে শরিয়তের বিধি-বিধান প্রণয়নের সাথে তার সম্পর্ক আছে কি নেই, এ বিষয় তাদের চিন্তাভাবনা নেই। তাই তারা রসুলের সা. নবুয়্যতপূর্ব জীবন তথা জন্ম, দুধপান, লালন-পালন, যৌবন, বিবাহ-শাদি ইত্যাদি থেকে শুরু করে শারীরিক ও চারিত্রিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকেন। এক কথায় রসুলের সা. জন্ম থেকে মৃত্যু অবধি পুরো জীবনকাল তাদের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত । সর্বোপরি কতিপয় ইসলামি দল বা জনগোষ্ঠী সাধারণত সিরাত থেকে শরিয়তের বিভিন্ন বিধি-বিধান উদ্ভাবন করতে সচেষ্টা থাকেন এবং একে মুসলমানদের জন্য আবশ্যকীয় বলে মনে করেন। www.pathagar.com

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।