ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

১০০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ তথা নব আবিষ্কৃত বিষয়ের অবৈধতা ও পথভ্রষ্টতার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। দ্বিতীয় কথাটি পুরোপুরি সত্য যে, প্রত্যেক বিদআত বা নব আবিষ্কৃত বিষয় অবৈধ ও পথভ্রষ্ট । কিন্ত প্রথম কথাটি যে, রাষ্ট্রপ্রধানের সময়সীমা নির্ধারণের মতো এ জাতীয় বিষয় শরয়ী বিদআতের পরিধিভুক্ত হবে, এ কথাটি অবশ্যই প্রমাণস্বাপেক্ষ এবং এ বিষয়ে যুক্তি-প্রমাণ তলব করার অবকাশ রয়েছে। ইসলাম সকল নতুন বিষয়কে রুখে দেয় এবং বিদআতের অন্তর্ভুক্ত করার মাধ্যমে যাবতীয় নতুনত্বের সামনে প্রতিবন্ধক হয়ে দাড়ায়, এ ধরনের চিন্তা-ভাবনা করা শুধুমাত্র সুস্পষ্ট বিভ্রান্তি নয়; বরং তা এক ধরনের ভয়ানক পথন্রষ্টতাও বটে! সত্যিকারের বাস্তবতা হচ্ছে ইসলাম বর্ণিত বিদআতের পরিধি শুধুমাত্র আকিদা- বিশ্বাস, ইবাদাত ও তদসংশ্লিষ্ট বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ । কিন্তু জীবনে পথ চলতে গিয়ে স্থান, কাল, পাত্র ভেদে পরিবর্তিত বিভিন্ন বিধি-বিধান, আচার-অনুষ্ঠান, কৃষ্টি- কালচার এবং সামাজিক, সাংষ্কৃতিক ও রাজনৈতিকসহ নানাবিধ বিষয়ে বিদআতের কোনো অংশ নেই। এখানে নতুন কিছু জন্ম নিলে তা বিদআতের অন্তর্ভুক্ত হবে না; বরং “আল ই'তেছাম” গ্রন্থে ইমাম শাতেবী বর্ণিত মতানুযায়ী এগুলো “আল- মাসালিহি আল-মুরছালাহা” তথা (Unrestricted intere5t) “উপেক্ষিত জনকল্যাণ’ শীর্ষক অধ্যায়ের অন্তর্ভুক্ত হবে। এর ওপরই ভিত্তি করে মূলত সাহাবায়ে কেরাম এমন সকল কাজ সম্পাদন করেছেন যা রসুল সা. করেননি । এরমধ্যে কুরআন সংকলন, বিভিন্ন দফতর বণ্টন, ট্যাক্সের বিধান এবং জেলখানা নির্মাণ ইত্যাদি উল্লেখযোগ্য । এমনিভাবে পরবর্তীতে আসা তাবেয়িগণ এমন সকল কাজ সম্পাদন করেছেন যা সাহাবিরা করেননি । যেমন: মুদ্রা প্রচলন, ডাক ব্যবস্থার প্রচলন ইত্যাদি। এমনিভাবে এর ওপর ভিত্তি করে পরবর্তী মুসলমানগণ এমন সকল নতুন বিষয় আবিষ্কার করেছেন, রসুল সা. কিংবা সাহাবিদের যুগেও কোনো অস্তিত ছিল না। যেমন: বিভিন্ন প্রকার জ্ঞান-বিজ্ঞানের সংকলন যা ইতঃপূর্বে পরিচিত ছিল এবং জ্ঞানের জগতে কতিপয় নতুন বিষয়ের আবিষ্কার যা ইতঃপূর্বে ছিল না, যেমন: ধর্মতত্ত ও ভাষাতত্ব সংশ্লিষ্ট বিষয় এবং মানবতত্তের নানাবিধ জ্ঞান-বিজ্ঞান ইত্যাদি। বিশুদ্ধ সনদে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে রসুল সা. বলেছেন: “যদি কেউ কোনো ভালো নিয়ম-নীতি বা বিধি-বিধান প্রচলন করে থাকে তাহলে শেষ বিচারের দিন পর্যন্ত সে এর প্রতিদান পাবে এবং সাথে সাথে যারা তদানুষায়ী আমল করবে তার প্রতিদানও সে পাবে” । www.pathagar.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।