ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ৯৯ ইমাম ইবনে কুদামাহ মধ্যস্থতা বিষয়ে রসুল সা. ও হজরত ওমরের রা.-এর কাজের বৈপরীত্যের কারণ উল্লেখ করতে গিয়ে বলেন: রসুল সা. তীর সমকালীন সময়ের জন্য যেটাই উত্তম সেটাই করেছেন, এমনিভাবে হজরত ওমরও রা. তার সমকালীন প্রেক্ষাপট সামনে রেখেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন। যেখানে রসুলের কোনো কোনো কাজ যা তার সুন্নাহর একাংশ, পরবর্তী সাহাবাদের জন্য আবশ্যকীয় হয় না এবং স্থান-কাল ও পাত্রের বিবেচনায় এর বিপরীত মত পরবর্তীদের জন্য আবশ্যক হতে পারে? কোন কাজ শুধুমাত্র আগের লোকেরা করেছেন এ কারণেই আমরা তা করতে শারয়ীভাবে দায়বদ্ধ নই। এখানে মূলত যা হয়ে থাকে তা হচ্ছে প্রত্যেকেই তার সমকালীন স্থান, কাল, পাত্র এবং অবস্থা ইত্যাদির আলোকে হুকুম দিয়ে থাকে; এগুলোর কোনো একটিতে পরিবর্তনের ফলস্বরূপ তার হুকুমের মূল ভিত্তি পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে তা প্রদত্ত হুকুমও পরিবর্তন হতে বাধ্য । এখানে ধর্তব্য ও বিবেচিত বিষয় হচ্ছে: বিভিন্ন ধরনের বিধি-বিধান ও আইন-কানুন থেকে যেগুলো স্থান, কাল, পাত্র, অবস্থা এবং পরিবেশ ইত্যাদির বিবেচনায় প্রযোজ্য ও গ্রহণযোগ্য হবে তাই বাচাই করতে হবে । তবে সাথে সাথে এ ক্ষেত্রে অবশ্যই শরিয়তের সাধারণ মূলনীতি, মৌলিক লক্ষ্য-উদ্দেশ্য ও ইসলামের মহানুভবতা ও উদারতা ইত্যাদিও বিবেচনায় রাখতে হবে। অপর দিকে মুসলমানরা রাষ্ট্রপ্রধানের সময়কাল নির্ধারিত না থাকার ওপর অঘোষিতভাবে কার্যত যে একমত্য ঘোষণা করে আসছে, এ ক্ষেত্রে তার ওপর ভিত্তি করে যুক্তি-প্রমাণ পেশ করতে চেষ্টা করা এক ধরনের নির্বুদ্ধিতাও বটে! মুসলমানদের এ ধরনের একমত্য থেকে বুঝা যাচ্ছে যে, কোনো ক্ষতি বা বিশৃঙ্খলার সম্ভাবনা না থাকলে প্রয়োজনে মৃত্যু অবধি রাষ্ট্রপ্রধানের সময়সীমা বহাল রাখা বৈধ, এ বিষয়ে আমাদের কারো দ্বিমত নেই । কিন্তু এখানে অপর একটি নতুন বিষয় যোগ হয়েছে, তা হচ্ছেঃ সময়সীমা নির্ধারণের বিষয়। এ ক্ষেত্রে প্রাচীন গ্রন্থাদিতে কোনো আলোচনা হয়নি, এ বিষয়ে সেখানে নীরবতা অবলম্বন করা হচ্ছে। আর ইসলামি আইনের ধারা হচ্ছে: “নীরবতার ওপর ভিত্তি করে কোনো বিধান জারি করা যাবে না”। তাই উল্লেখিত বিষয়ের বৈধতা বা অবৈধতার দায়ভার অতীত মুসলমানদের ওপর চাপানো যাবে না। সুন্নাত ও বিদআত এখানে বলা হয়েছে যে রাষ্ট্রথধানের সময়সীমা নির্ধারণ করে দেওয়া বিদআতের অন্তর্ভুক্ত, এটি ইসলামের একটি নব আবিষ্কৃত বিষয় বলে গণ্য হবে। আর বিদআত www.pathagar.com

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।