৯৮ ইসলামি রাষ্ট্ব্যবস্থা: তত্ত ও প্রয়োগ রসুলের সুন্নাতের পরিচয় তো সকলের নিকট সুস্পষ্ট । সুন্নাত বলতে তার কথা, . কাজ ও মৌনসম্মতি ইত্যাদি বুঝানো হয় । শুধুমাত্র রসুলের কোনো কাজের মাধ্যমে সর্বদা এর আবশ্যকতা বুঝানো হয় না; বরং কখনো জায়েজ বা শরিয়াহসম্মত হওয়াও বুঝায়। তাই কোনো কাজের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়বলীও বিবেচনায় রাখতে হয় যা থেকে এর আবশ্যকতা অথবা শুধুমাত্র বৈধতা কিংবা উত্তম অবস্থাকে ইত্যাদি বোঝা যায়। তাই আমরা দেখি অনেক সময় রসুল সা. সমকালীন যে পরিস্থিতি বা যে ধরনের আলোকে প্রয়োজন সাপেক্ষে রসুল সা. কর্তৃক গ্রহীত কর্মপদ্ধতির বিপরীতটাই গ্রহণ করেছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মহানবি সা. খায়বার বিজয়ের পর যুদ্ধলন্ধ ধন-সম্পদ বিজয়ী যোদ্ধাদের মাঝে বণ্টন করে দিয়েছিলেন। কিন্তু হজরত ওমর রা. ইরাকের এক বিশাল এক অঞ্চল জয় করার পর অনুরূপ করেননি। তিনি সে সময়ের বিবেচনায় যুদ্ধলব্ধ ধন-সম্পদ বিতরণ না করাই উত্তম মনে করেছিলেন। সাহাবিদের মধ্যে অনেকে তাকে চ্যালেঞ্জ করেছিল; বিশেষ করে তিনি সুস্পষ্টভাবে কুরআনের নির্দেশের বিপরীত মত পোষণ করেছিলেন। সুরা আনফালে এসেছে: “জেনে রাখো তোমরা যুদ্ধলন্ধ যে সকল ধন-সম্পদ অর্জন করেছ তার এক পঞ্চমাংশ আল্লাহর জন্য...” সুরা আনফাল, ৮: ৪১)। হজরত ওমর রা. এ ব্যাপারে বলেন: আমি যা মনে করছি তাতে মানুষের বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম সবার জন্য কল্যাণ রয়েছে। তোমরা কি আমাকে এমন নীতি অবলম্বন করতে বলছ যাতে শুধু বর্তমান প্রজন্মের কল্যাণ থাকবে, ভবিষ্যতে আগত প্রজন্মের জন্য কিছুই থাকবে না! অর্থাৎ তিনি ভবিষ্যতে আগত প্রজন্মের কল্যাণও বিবেচনায় রাখতে চেয়েছিলেন। এটি জাতির বিভিন্ন প্রজন্মের মাঝে এক প্রকার চমৎকার সহমর্মিতা ও পারস্পরিক এঁক্যের সেতু বন্ধন। এর ফলে এক প্রজন্ম অন্য প্রজন্মের ওপর নির্ভরতাকে বেঁচে থাকার অবলম্বন হিসেবে গ্রহণ করার কোনো প্রয়োজন পড়বে না। হজরত ওমর রা. এ ক্ষেত্রে সুরা হাশরের একটি আয়াতকে বিবেচনায় আনতে চান যেখানে মুহাজির ও আনসারের মাঝে যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের কথা উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে: “এবং (তা সেইসব লোকের জন্যও) যারা এসব অগ্রবর্তী লোকদের পরে এসেছে” (সুরা হাশর, ৫৯: ১০)। www.pathagar.com
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।