চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ৯৭ মহিলাদের জন্য পড়াশোনা করা হারাম ও অবৈধ, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান মনোনীত করা হারাম, রাষ্ট্রপ্রধানের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হারাম এবং শুরা আবশ্যকীয় এ কথা বলাও হারাম! এ সকল চিন্তাধারার সাথে একমত্য পোষণকারী কতিপয় ভাই আমার সাথে এ কথা বলে বিতর্কে লিপ্ত হয়েছিল এই বলে যে, বর্তমান সময়ে ইসলামি আন্দোলনের ব্যর্থতার কারণ হচ্ছে যে, এমন সকল চিন্তাধারার সাথে তারা এঁকমত্য পোষণ করে থাকে যেগুলো মূলত ইসলামি চিন্তাধারা নয় যতক্ষণ পর্যস্ত আমরা ইসলামি মিশন বা উদ্দেশ্য বাস্তবায়নের পথে ইসলামসম্মত নয় এমন উপায়-উপকরণের আশ্রয় গ্রহণ করব ততক্ষণ পর্যন্ত সফলতার আশা করা দুরাশা মাত্র! রাষ্ট্রপ্রধানের সময়সীমা নির্ধারণ আমি বাদানুবাদকারী সে ভাইকে জিজ্ঞেস করেছিলাম: রাষ্ট্র প্রধানের সময়সীমা নির্ধারণে যদি মুসলমানদের কল্যাণ থাকে তাহলে তা হারাম হওয়ার পক্ষে কী যুক্তি থাতে পারে? তিনি বলেন: এটি মুসলমানদের কর্মপন্থার বিপরীত যা ইসলামের প্রথম খলিফা আবু বকরের রা. সময় থেকেই প্রচলিত হয়ে আসছে । এরূপ কখনো হয়নি যে তারা কিছু সময়ের জন্য খলিফা নির্বাচিত হয়েছেন; বরং তাঁরা মৃত্যু অবধি জাতির নেতৃত্ব বহাল ছিলেন। রসুল সা. আমাদের নির্দেশ করেছেন তাদেরকে বিশেষ করে খোলাফায়ে 'রাশেদীনকে অনুসরণ করতে এবং তাদের দেখানো পথই অবলম্বন করতে । হাদিসের সুনান গ্রন্থগুলোতে হজরত ইরবাদ ইবনে সারিয়ার রা. বর্ণনায় রসুল সা. হতে এ সম্পর্কিত হাদিস বিদ্যমান রয়েছে। এছাড়াও রাসুল সা. নতুন কোনো কর্মপন্থা অবলম্বন করার ব্যাপারে আমাদের সাবধান করে দিয়েছেন। প্রত্যেক নব আবিষ্কৃত কর্মপন্থা গোমরাহী ও ভ্রষ্টতারই নামান্তর । তাই উল্লেখিত বিষয়টিও নব আবিষ্কৃত কর্মপন্থা অবলম্বনের অন্তর্ভুক্ত যা রসুলের সা. ভাষায় নিষিদ্ধ এবং যা পথঘ্রষ্টতাকে অনিবার্য করে তোলে। আমি তাকে বললাম: আমাদের খোলাফায়ে রাশেদীনদের দেখানো পথ অনুসরণের পূর্বে নবি সা.-এর শেখানো পথ অনুসরণ করতে বলা হয়েছে, যা হচ্ছে ইসলামের যাবতীয় বিধি-বিধানের ছ্বিতীয়তম উৎস এবং কুরআনের কোনো বিষয় বোধগম্য না হলে অথবা কোনো বিষয়ে মতানৈক্য হলে তার দিকেই মুসলমানদেরকে ধাবিত হতে হয়। হজরত ইরবাদ রা. বর্ণিত উল্লিখিত বর্ণনায় এসেছে: “তোমাদের অবশ্যই আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেছীনদের সুন্নাত অনুসরণ করতে হবে...” । রসুলের সা. অনুসরণকে খলিফাদের অনুসরণের ওপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। www.pathagar.com
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।