ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ ইসলামি রষ্ট্রব্যবস্থা: তত্ব ও প্রয়োগ নয়। ইসলামি রাষ্ট্রের ছত্রছায়ায় থেকে বিভিন্ন রাজনৈতিক দল-উপদল, সংস্থা, কমিটি ইত্যাদি গঠন করাও বৈধ নয় বলে কেউ কেউ মত প্রকাশ করে থাকেন। আমার শরীর শিহরিত হয়ে উঠেছিল যখন কতিপয় ভাইয়ের মাধ্যমে “সংসদীয় গণতন্ত্র তাওহিদের পরিপন্থী” শীর্ষক পুস্তিকা সম্পর্কে অবগত হলাম যা ভাবাবেগে আক্রান্ত ইসলামি দাওয়াতের সাথে সংশ্লিষ্ট কতিপয় ব্যক্তিত কর্তৃক লিখিত! তারা এখানে বিশ্বয়করভাবে তালগোল পাকিয়ে ফেলেছে, আমল তথা বাহ্যিক কাজ- কর্মকে আকিদা-বিশ্বাসের অন্তর্ভুক্ত করে ফেলছে। অথচ আমল তথা বাহ্যিক কাজ- কর্ম কিংবা আচার-ইবাদাত ইমান-কুফরির মধ্যে নয়; বরং ভুল-সঠিকের মধ্যেই আবর্তিত হয়। এটি মূলত রাষ্ট্র পরিচালনায় শরিয়তের বিধি-বিধানের অন্তর্ভুক্ত যেখানে মুজতাহিদ গবেষকদের জন্য ছিগুণ প্রতিদান বরাদ্দ করা হয়েছে যদি তারা সঠিক সিদ্ধান্ত প্রদানের সক্ষম হয়, আর যদি ভুল হয় তাহলে একগুণ প্রতিদান বরাদ্দ করা হয়েছে। ইতিহাসে খারেজিদের ঘটনা এবং এ ঘটনা একই ভ্রোতধারায় প্রবাহিত । তারা এমন একটি বিষয়ে হজরত আলীকে রা. কাফির আখ্যা দিয়েছিল যা মূলত রাজনৈতিক ও ইজতিহাদের বিষয়াবলীর অন্তর্ভুক্ত; কিন্তু তারা একে আকিদা-বিশ্বাসের অন্তর্ভুক্ত করে নিয়েছিল। তারা বলেছিল আল্লাহর দ্বীনে সে (আলী) অন্যজনকে হাকেম বানিয়েছে, অথচ আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুম দেওয়ার অধিকার নেই! হজরত আলীর রা. এতিহাসিক সেই জবাব কতই না চমতকার ছিল। তিনি বলেছিলেন: কথা সত্য ও বাস্তব; কিন্ত অসৎ উদ্দেশ্যে তা ব্যবহার করা হয়েছে? রাজনৈতিক বিধি-বিধান সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় আমি খুবই হতবিহবল হয়ে পড়ি যখন আফগানিস্তানের সে সকল সিংহ শার্দূল আলেম-উলামা ও বীরপুরুষ যারা অত্যন্ত আবেগ, একনিষ্ঠতা ও দৃঢ়তার সাথে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে জিহাদের নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে বলতে শুনি যে, ২ দুর্ভাগ্যবশত : যদিও তারা অবশেষে আমাদের নিরাশ করেছিলেন । জাহেলিয়াতের সেই গোত্রপ্রীতির কাছে তারা পরাজিত হয়ে পড়ল, গোত্রস্রীতিতে উদ্বুদ্ধ হয়ে তারা পরস্পরে হানাহানি ও যুদ্ধ-বিগ্রহ লিপ্ত হয়ে পড়ল। জিহাদের ময়দানের সহকর্মীরা এখন একে অপরের রক্তের নেশায় মত্ত হয়ে পড়ল। তারা সোভিয়েত ইউনিয়নের তথা ইতিহাসখ্যাত খোদাদ্বোহী শক্তির উপর বিজয় লাভ করতে সক্ষম হলো; কিন্তু নিজেদের আত্মা ও গোত্রপ্রীতির উপর বিজয় লাভ করত ব্যর্থ হয়েছিল! আফসোস! কোনো অদৃশ্য সহযোগী যদি তাদের মাঝে মীমাংসা করতে সক্ষম হতো! www.pathagar.com

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।