চতুর্থ অধ্যায়: রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা ৯৫ রাজনৈতিক বিধি-বিধানের কতিপয় ভুল-ত্রুটি, যার সমাধান অতীব প্রয়োজন ইসলামি আন্দোলনকে অবশ্যই পাশ্চাত্য থেকে আগত বিভিন্ন চিন্তাধারা, কিছু বিস্ময়কর বিধি-নিষেধ এবং মনগড়া ও ভিত্তিহীন পদ্ধতিতে যুক্তি-প্রমাণ উপস্থাপনের ব্যর্থ প্রয়াস ইত্যাদি যাবতীয় ভুল-ক্রুটির সঠিক সমাধানে সচেষ্টভাবে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক চিন্তাধারা ও রাষ্ট্রপরিচালনার নিয়ম নীতির ক্ষেত্রে এ বিষয়টি বেশ সুস্পষ্টভাবে প্রতিভাত হয়। অতীতে ইবাদাত ও লেনদেন থেকে শুরু করে পারিবারিক জীবনের বিধি-বিধান ইত্যাদির ক্ষেত্রে যে পরিমাণ অধ্যয়ন, গবেষণা ও চিন্তা-ভাবনা হয়েছে, তাতে রাজনৈতিক বিধি-বিধান ও রাষ্ট্র পরিচালনার নিয়ম- নীতির জন্য এ সকল গবেষণাকর্মের সামান্যতম অংশও ছিল না। এমনিভাবে আজকের দিনেও স্বয়ং এ মাঠের কর্মীদের মাঝেও এ বিষয়ে বিভিন্ন ধরনের ভুল বোঝাবোঝি, বিক্ষিপ্ত চিন্তাধারা, ও চিন্তার মতপার্থক্য দেখতে পাওয়া যায়; এমনকি ক্ষেত্র বিশেষে এ ধরনের মতপার্থক্য প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যকার দূরতে পরিণত হয় । আমরা দেখি এখানে অনেকে রয়েছেন যারা মনে করেন শুরা আবশ্যকীয় নয়; বরং এটি পথনির্দেশক মাত্র। অনেকেই রাষ্ট্রপ্রধানকে গণপ্রতিনিধিদের মতামত ব্যতীত যুদ্ধ ঘোষণা করা কিংবা মৈত্রী চুক্তিতে আবদ্ধ হওয়ার বৈধতা প্রদান করে থাকেন। আবার অনেক এমনও রয়েছেন যারা মনে করেন গণতন্ত্র এবং এর যাবতীয় উপায়- উপকরণ ও এর ইতিবাচক দিকগুলো গ্রহণ করা কুফরি কাজ কিংবা কুফরির দিকে এক ধাপ এগিয়ে যাওয়ারই নামান্তর! তাদের স্থান, স্বামীর গৃহ কিংবা কবর ব্যতীত অন্য কোথাও বের হওয়ার সুযোগ তাদের নেই। যে কোনো নির্বাচনে প্রার্থী হওয়াতো দূরের কথা; বরং স্বাক্ষ্য প্রদান কিংবা ভোট দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো অধিকার মেনে নিতে এরা নারাজ! এর মূলত জাতির অর্ধেক সদস্যকে মৃত অবস্থায় দেখতে চায় ৷” বস্তুত মুসলিম উম্মাহকে এরা একটি ফুসফুসের মাধ্যমে শ্বাস গ্রহণ এবং; কেবলমাত্র একটি ডানার উপর ভর করে উড়াল দিতে বাধ্য করতে চায়। ৯ আফগানিস্তানের তালেবানদের সর্বশেষ কার্যক্রম আমাদের জানা আছে। কাবুল দখল করার পর তারা মহিলাদের কর্মস্থলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, অথচ এর মধ্যে শত শত শহীদের বিধবা স্ত্রীরাও ছিল । www.pathagar.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।