ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৯৪ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ শরিয়তের কোনো কোনো বিধান বা আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে এ জাতীয় চিন্তাধারা হয়তোবা ব্যক্তিগত পৰ্যায়ে গ্রহণ করা যেতে পারে; কিন্তু “শরিয়াহ প্রদত্ত রাষ্ট্রনীতি”, কার্যক্রম চালিয়ে যেতে হয় সে ক্ষেত্রে এ জাতীয় চিন্তাধারা গ্রহণ করা কোনো অবস্থাতেই সম্ভবপর নয়। এ ক্ষেত্রে শরিয়তের বিধানের জন্য অবশ্যই ব্যাপকতা ও গতিশীলতা, পর্যালোচনা ও অগ্রাধিকার এবং স্থান, কাল, পাত্র ইত্যাদি বিবেচনায় রেখে, এ সকল বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখানে খারেজি চিন্তাধারা মতবাদ বা খারেজি ফিক্‌হ নামে অন্য একটি চিন্তাধারার সন্ধান পাওয়া যায় যারা প্রাচীন খারেজিদের দেখানো পথ ধরে চলতে আগ্রহ পোষণ করে থাকে। এ চিন্তার ধারক-বাহকরা তাদের চিন্তা-ভাবনার ক্ষেত্রে হয়তবা সাহসী বা একনিষ্ঠ হতে পারে; কিন্তু তাদের চিন্তার জগত অত্যন্ত সীমিত। জীবন-জগত ও ধর্ম-কর্মের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত সংকীর্ণ । অপরের সাথে কর্মকাণ্ড এবং লেন-দেনে তারা কঠোর । অপরকে প্রত্যাখ্যান করা, অভিযুক্ত করা এবং অপরের প্রতি ধারণা পোষণ করা ইত্যাদি হচ্ছে তাদের কর্মকাণ্ড ও চিন্তাধারার মূলভিত্তি। এমনকি ইসলাযপন্থীদের ক্ষেত্রেও তাদের আচার-ব্যবহার এর থেকে ভিন্ন নয়। পাশাপাশি তারা নিজের মতামতকেই গুরুত্ব দেওয়ার মতো ভয়াবহ রোগে আক্রান্ত । এছাড়াও এখানে ক্লাসিক্যাল চিন্তাধারা বা ট্রাডিশনাল ফিকৃহ নামে অপর একটি মতবাদের সন্ধান পাওয়া যায়, যারা তাদের পছন্দনীয় একটি মাযহাবের সুপ্রাচীন গ্রন্থগুলোতে জীবন যুদ্ধের আদর্শিক, রাজনৈতিক, আইন প্রণয়নসহ সমসাময়িক সকল সমস্যার সমাধান খুঁজে বেড়ায়। এ জাতীয় লোকেরা তাদের পছন্দনীয় মাজহাবের পরিধির অভ্যন্তরে থাকতেই অভ্যস্ত এবং শরিয়তের সকল মাজহাব ও মতামতের দিকে সম্মিলিতভাবে দৃষ্টিপাত করে এর মধ্যন্ত প্রশস্ততা, ব্যাপকতা ও গতিশীলতার সন্ধান করতে রাজি নয়। এমনিভাবে তারা সমসাময়িক যুগের বিভিন্ন চিন্তাধারা ও মতামতের দিকেও দৃষ্টিপাত করতে রাজি নয়। এ জাতীয় মতবাদ মূলত শরিয়তের প্রশস্ত পরিধিকে সংকীর্ণ করে দেয় এবং শরিয়াহ প্রদত্ত সহজ-সরল সমাধানগুলোকে জটিল করে তোলে । এ সকল নেতিবাচক চিন্তাধারা বর্জন ও এগুলোর প্রভাবমুক্ত থাকা ব্যতীত কোনো ইসলামি রেঁনেসা বা আন্দোলনের পক্ষে সঠিক পরিপক্ক রাজনৈতিক দিকনির্দেশনা খুজে পাওয়া সম্ভবপর নয়। ইসলামি আন্দোলনের জন্য এমন পরিপক্ক চিন্তাধারা ও সঠিক পথনির্দেশিকা প্রয়োজন যা শরিয়তের বিধি-বিধান ও এর লক্ষ্য-উদ্দেশ্য, প্রতি সম্মান প্রদর্শন ইত্যাদি বিষয়ের মধ্যে সমন্বয় সাধনকারী হবে । www.pathagar.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।