চতুর্থ অধ্যায় রাজনৈতিক চিন্তাধারার সঠিক রূপরেখা কতিপয় নেতিবাচক চিন্তাধারা (স্কুল অব থট) চিন্তা-গবেষণা ও ফিকহর জগতে আমরা অনেক নেতিবাচক দিক দেখতে পাই যা সচেতন পাঠকের কাছে সুস্পষ্ট। ইসলামি পুনর্জাগরণ তথা ইসলামি আন্দোলনের পরিধিতে, বিশেষ করে রাজনৈতিক ময়দান ও রাজনৈতিক বিধি-বিধানের ন্যায় বিপজ্জনক ও গুরুতৃপূর্ণ জগতও এ ধরনের নেতিবাচক দিক থেকে মুক্ত নয় । এখানে রয়েছে কঠিন বিপদ-মুসিবত যার যার সূচনা হয়েছিল বিংশ শতাব্দীর পঞ্চাশ ও ষাটের দশকে ইসলামি আন্দোলনের ওপর আঘাত হানার মধ্য দিয়ে। এটি একটি জীবন্ত, গতিশীল ও অস্থিতিশীল চিন্তাধারা: কিন্তু চতুর্দিকের সমাজকে কাফির ঘোষণা করা, জগত জীবনের প্রতি কালো চোখে দৃষ্টিপাত করা এবং এর আহ্বায়করা সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় জীবনাতিবাহিত করা ইত্যাদির মাধ্যমে এ চিন্তাধারা মানব সমাজকে কর্দমাক্ত ও পিচ্ছিল করে তোলে । এখনো ইসলামি আন্দোলনের অধিকাংশ লেখক-বুদ্ধিজীবি ও নীতি-নির্ধারকদের ওপর এর প্রভাব বিদ্যমান। এখনো অধিকাংশ দাওয়াতী মিশন, প্রশিক্ষণ শিবির ও রাজনৈতিক দিকনির্দেশনা এ ধরনের চিন্তাধারার আলোকে প্রনীত। ইসলামি আন্দোলনকে অবশ্যই জুলুম-নির্যাতন ও এসশ্রিষ্ট কালা কানুন এড়িয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। পাশাপাশি জগত-জীবনে সুস্থ ও বিপদমুক্ত চিন্তাধারা এবং সঠিক দৃষ্টিভঙ্গির সাথে কার্যক্রম চালিয়ে যেতে হবে। এখানে আরেকটি চিন্তাধারার অস্তিত্ব দেখা যায় যা বাহ্যিক দিকের ওপর ভিত্তি করে প্রদত্ত বিধি-বিধান নামে পরিচিত, যার পৃষ্ঠপোষকদেরকে আমি “নব্য বাহ্যিকতাবাদ” নামে নামকরণ করেছি। এরূপ চিন্তাধারায় শরিয়তের টেক্সটের শাব্দিক অর্থ গ্রহণ করাকে যথেষ্ট মনে করা হয়, এক্ষেত্রে শরিয়তের মৌলিক লক্ষ্য- উদ্দেশ্য এবং জনকল্যাণের প্রতি কোনো গুরুত্বারোপ করা হয় না। অথচ ইসলামি শরিয়তের গবেষকরা বেশ জোর দিয়ে বলেছেন যে, এর যাবতীয় বিধি-বিধান মানুষের দুনিয়া-আখেরাতের কল্যাণ সাধনের নিমিত্তেই নিবেদিত। আল্লামা ইবনুল ছেড়ে নিষ্ঠুরতা, জ্ঞানের পরিবর্তে মুর্খতা, অপব্যাখ্যার আশ্রয় নিয়ে এগুলোকে শরিয়াহভুক্ত করার যতই চেষ্টা করা হোক না কেন, ইসলামি শরিয়তে এসবের কোনো স্থান নেই। www.pathagar.com
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।