ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৯২ ইসলামি রাষ্্রব্যবস্থা: তন্তু ও প্রয়োগ এর ফলাফল কি ছিল? ইসলামের যাবতীয় শিক্ষা, বিধি-বিধান, কৃষ্টি-কালচার ইত্যাদি বিলুপ্ত করার পরও তুরস্কের মাটি থেকে ইসলামকে সমূলে উৎখাত করা সম্ভবপর হয়নি। জাতির অধিকাংশ জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে তাদের শিকড়, ইতিহাস-এঁতিহ্য, আকিদা-বিশ্বীস ইত্যাদি নিয়ে তাদের ওপর চেপে বসা শিকড়হীন বর্তমান বাস্তবতার সাথে সংঘাত করে জীবনাতিপাত করে আসছিল। অবশেষে সেক্যুলারিজম তুরস্কের পরিসমাপ্তি ঘটেছিল এভাবে যা এক একজন তুকী লেখিকার কলমে এভাবে ফুটে উঠেছে: “আমরা প্রাচ্যের প্রথম সারির রাষ্ট্র ছিলাম, অবশেষে আমার পাশ্চাত্যের সর্বশেষ সারির রাষ্ট্রে পরিণত হলাম” । বরং পাশ্চাত্যরাও তাদের দলে ভিড়তে তুরস্কের প্রাণাস্তকর চেষ্টা-সাধনা সত্তেও তাকে তাদের দেহের একটি অংশ এবং তাদের সভ্যতার অংশীদার হিসেবে মেনে নিতে রাজি হয়নি। তাই দেখা যায় সম্মিলিত ইউরোপীয় মুক্ত বাজারে তুরস্কের কোনো স্থান হয়নি। জার্মান চ্যান্সেলর সুস্পষ্টভাবে বলেছেন: তুরস্ক আমাদের সভ্যতার অংশীদার নয়, তার সভ্যতা ও আমাদের সভ্যতা একই নির্বরণী থেকে উৎসারিত নয়! এভাবে সেক্যলারিজম তুরস্কে মূলত ওই কাকের ঘটনারই চিত্রায়িত করল যে ঈশগলকে অনুসরণের চেষ্টা করতে ব্যর্থ হয়ে ঈগলও হতে পারল না, আবার পুনরায় নিজের মূল সত্তার দিকে ফিরে আসতে তথা কাক হতেও সক্ষম হলো না। www.pathagar.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।