ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৯১ স্থবিরতা, জ্ঞানের বিপরীতে যুর্খতা, জনগণের বিরুদ্ধে শাসকগোষ্ঠী এবং এর গরিব মেহনতী ও খেটে খাওয়া মানুষের পরিবর্তে ধনী ও সামন্তশ্রেণি ইত্যাদির সাথে একাত্মতা পোষণ করেছিল । আমাদের ইতিহাসে পুরোহিত, পাদ্রি, পোপ ও পবিত্র পোপ মুকাদ্দাস পিতা ইত্যাদির কোনো অস্তিত্ব নেই! নেই ধর্মীয় ব্যক্তিত নামক কোনো পরিভাষা, যারা দাবি করে তাদের যাবতীয় কাজকর্ম আসমান থেকে অনুমোদিত ৷ সেক্যুলারিজমের ওপর লিখতে গিয়ে আমি বলেছিলাম যে, পাশ্চাত্যে ইহা জন্ম নেওয়ার দার্শনিক ব্যাকগ্রাউণ্ড রয়েছে যার সূচনা এরিস্টোটলের যুগ থেকে হয়েছিল, তার থিওরি ছিল এ জগত সংসারের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই, তিনি এর কোনো কিছু সম্পর্কে অবগত নন এবং এর পরিচালনার তিনি কোনো ভূমিকা রাখেন না। এছাড়াও এর রয়েছে ধর্মীয় ব্যাকগ্রাউন্ড যেখানে জগত সংসার পরিচালনায় আল্লাহ ও কায়সার তথা শাসকগোষ্ঠীর মাঝে সুস্পষ্ঠ ও দৃঢ়তার সাথে এক বিভাজন রেখা টেনে নেওয়া হয়েছে। আল্লাহর প্রাপ্য আল্লাহকে এবং কায়সারের প্রাপ্য কায়সারকে দিতে বলা হয়েছে। কিন্তু আমাদের ধর্ম, জাতীয় চিন্তাধারা ও জাতীয় স্বার্থ ইত্যাদির বিপরীতে সেক্যুলারিজমের অবস্থান। আকিদা যদি দিক-নির্দেশক এবং শরিয়াহ যদি শাসকের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে জাতির প্রত্যেক জনশক্তি যে বিশাল এক শক্তির অধিকারী হতে সক্ষম হবে সেক্যুলারিজম জাতিকে এ শক্তি থেকে শুন্য করতে চায়। কতিপয় ইসলামি রাষ্ট্র উন্নত বিশ্ব ও সভ্য সমাজের কাতারে দীড়ানোর প্রচেষ্টা হিসেবে সেক্যুলারিজমকে আলিজ্ঘন করেছিল এবং জেল-জুলুম, নির্যাতন-নিপীড়ন ইত্যাদির মাধ্যমে জাতির ঘাড়ে তা চাপিয়ে দিতে চেষ্টার কোনো ক্রটি করেনি, তারা কি সত্যিকারভাবে উন্নত ও সভ্য হতে সক্ষম হয়েছিল? আতাতুর্কের তুরস্ক এর উৎকৃষ্ঠ প্রমাণ, জীবনের প্রতিটি বাকে পাশ্চাত্যের অন্ধ অনুকরণই ছিল যার একমাত্র ব্রত । মাথার টুপি নিষিদ্ধ করে হ্যাট চালু করা হয়েছিল এবং হিজাব নিষিদ্ধ করা হয়েছিল। বিবাহ, তালাক, উত্তরাধিকার আইনসহ পারিবারিক বিভিন্ন বিষয়ে শরিয়তের অকাট্য ও সুস্পষ্ট বিধি-বিধানকে অকেজো করে রাখা হয়েছিল। জাতির কয়েক প্রজন্মকে যুগ যুগ ধরে নিজের ইতিহাস-এঁতিহ্য ও সভ্যতা-সংস্কৃতি থেকে পুরোপুরি দূরে রাখা হয়েছিল এমনকি তুরস্কে প্রচলিত আরবি বর্ণমালার পরিবর্তে ল্যাটিন বর্ণমালা চালু করা হয়েছিল । মুসলিম বিশ্ব বিশেষ করে আরবদের সাথে যাবতীয় সম্পর্ক ছিন্ন করা হয়েছিল, এমনকি অবশেষে আরবিয় ভাষায় আজান দেওয়াকে আইনগত অপরাধে গণ্য করা হয়েছিল৷ www.pathagar.com

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।