ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৯০ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত ও প্রয়োগ উঠিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছিল, তাহলে এতে এ সকল জ্ঞান-বিজ্ঞানের ক্ষতি হওয়ার কি আছে? সুলাইমান আ. তখন বলেছিলেন: “এটি আমার প্রতিপালক প্রদত্ত মর্যাদা ও মেহেরবাণী, এর মাধ্যমে মূলত আমাকে পরীক্ষা করা হচ্ছে; আমি কি তার প্রতি কৃতজ্ঞ হব না তার নাফরমানী করব?”২০ অথবা যুল কারনাইন বাদশাহ বাধ দেওয়ার পর যা বলেছিলেন, কেউ যদি এ সকল জ্ঞান-বিজ্ঞান থেকে উপকৃত হওয়ার পর অনুরূপ বলে থাকে তাহলে এতে এ সকল জ্ঞান-বিজ্ঞানের ক্ষতি হওয়ার কি আছে? তিনি বলেছিলেন: “এটি আমার প্রতিপালকের পক্ষ থেকে দয়া ও মেহেরবাণী মাত্র” ।২ মনে হচ্ছে লেখক তার কল্পনায় সমাজ, রাষ্ট্র, জ্ঞান-বিজ্ঞান ও ক্ষমতা ইত্যাদির ইসলামিকরণের সাথে মধ্যমপন্থী সহনশীল ইসলামি আন্দোলনগুলোর দাবি ও জগতে যার শিকড় অত্যন্ত গভীরে প্রোথিত এবং যুগ যুগ ধরে অত্যন্ত সুপ্রাচীন ও সুপরিচিত। লেখক যে সকল ইসলামি আন্দোলনগুলোর উল্লেখ করেছেন এবং যেগুলোকে সহনশীল, গৌড়া ও পক্ষপাতদুষ্ট এবং সন্ত্রাসী ইত্যাদি গুণে €1) গুণান্িত করেছেন, এর সবগুলোকে একই কাতারে রেখে এগুলোর মাণ নির্ণয় করতে চেষ্টা করা মূলত কতিপয় ভিন্ন ও বৈচিত্রপূর্ণ বিষয়কে সমপর্যাভুক্ত করারই নামান্তর । লেখক প্রদত্ত শিরোনামই এর ওপর উৎকৃষ্ট প্রমাণ। সেক্যুলারিজমের ইস্যু ড. কামাল আবুল মায্‌দ “ইসলাম ও আরববাদ” শীর্ষক সেমিনারে যে সকল বিষয়গুলোর ওপর আলাপ-আলোচনা ও চিন্তা-গবেষণা এখন বন্ধ হয়ে যাওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছেন এরমধ্যে সেক্যুলারিজমের ইস্যুটি উল্লেখযোগ্য, যা সমাজ ও রাষ্ট্র থেকে ধর্মকে পৃথক করার প্রতি আহ্বান জানায় । এটি আমাদের ভূমি থেকে উদ্বৃত নয়, বরং অমুসলিম জাতির মধ্যেই এমন পরিবেশ পরিস্থিতির আলোকে এর জন্ম, ইসলামের ইতিহাসে যার কোনো নজির নেই। পশ্চিমা জগত মূলত সেক্যুলারিজমের আশ্রয় নিয়েছে তাদের পুরোহিত পাত্রিদের কর্তৃক পরিচালিত গীর্জার শাসন ঠেকানোর জন্যই, যা চিন্তা-গবেষণার পরিবর্তে ২ সুরা নামল ২৭: ৪০। ২ সুরা কাহাফ ১৮: ৯৮। www.pathagar.com

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।