তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৮৯ কোনো জাতির জ্ঞান-বিজ্ঞান ইত্যাদির ইসলামিকরণের দাবি হচ্ছে এর মানবিক ও সামাজিক বিষয়াবলীর পুনর্বিবেচনা করা । এ ক্ষেত্রে পাশ্চাত্যের অন্ধ অনুসরণ যেমনি করা যাবে না তেমনি আবার এর সকল কিছু গ্রহণীয় নয় বলে এড়িয়েও যাওয়া যাবে না; বরং পাশ্চাত্যের সামাজিক ও তদসংশ্লিষ্ট পরিবেশ-পরিস্থিতি এবং এর আদর্শিক ও ধর্মীয় মূল্যবোধ এবং মৌলিক নিয়ম-নীতি ইত্যাদির আলোকে একে অবাক দৃষ্টিতে না দেখে বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও মুক্তচিন্তা নিয়ে এর প্রতিটি দিক অধ্যয়ন করতে হবে। অতঃপর অতিভক্তি অথবা আধুনিকতা-প্রীতি থেকে দূরে অবস্থান করে বিষয়ভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক অধ্যয়নের মাধ্যমে যা গ্রহণীয় তা গ্রহণ করতে হবে এবং যা বর্জনীয় তা অবশ্যই বর্জন করতে হবে। এমনিভাবে কতিপয় বিষয়াবলীকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে আবার কতিপয় বিষয়াবলী প্রত্যাখ্যাত হবে । এভাবেই জ্ঞান-বিজ্ঞানের জগতে আরবীয় ইসলামি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হবে, যা পাশ্চাত্যের বিতর্কিত শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। শুধুমাত্র নামকরণের মাধ্যমে এ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান জন্ম নিবে না; বরং বিরামহীন চিন্তা-গবেষণা, গভীর অধ্যয়ন ও অধ্যবসায় ইত্যাদির মাধ্যমেই জন্ম নিতে পারে কাঙ্ক্ষিত মানের এ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান যা সময়ের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সগৌরবে সম্মুখ পানে অগ্রসর হতে সক্ষম হবে । কিন্তু পদার্থ ও রসায়ন ইত্যাদিকে কেউ ইসলামিকরণের দাবি করে থাকে এমনটি আমার জানা নেই। যদি এরপর হয়ে থাকে তাহলে এ জাতীয় দাবির সারমর্ম হচ্ছে, যা আমরা ইতঃপূর্বে ইঙ্গিত করেছি, যে এর মাধ্যমে সৃষ্টিতত্তের সাথে এ সকল জ্ঞান- বিজ্ঞানের যোগসূত্র স্থাপন করা, এ অর্থে যে এ জগত সংসার আল্লাহরই সৃষ্ট, এ পরিচালনায় তার রয়েছে সুনির্দিষ্ট নিয়ম-নীতি যা কখনো পরিবর্তন হয় না এবং এখানে যা কিছু ঘটে থাকে তা যুগপৎ বা অকস্মাৎ সংঘটিত কোনো বিষয়ে নয় অথবা নয় প্রকৃতির কোনো মু*জেযা; বরং তা হচ্ছে মহান সৃষ্টিকর্তার কাজ যিনি সুনিপুণ ও সুনির্ধারিত নিয়মে সকল কিছু সৃষ্টি করেছেন ইত্যাদিকে বুঝানো হয়ে থাকে। এমনিভাবে এর মাধ্যমে এটিও বুঝানো হয় যে এ সকল জ্ঞান-বিজ্ঞান মানবতা বিধ্বংসী কাজে ব্যবহার না করে কল্যাণকর ও প্রয়োজনীয় কাজে ব্যবহার করা। সংক্ষেপে এ জাতীয় দাবির মাধ্যমে জ্ঞান-বিজ্ঞানের সাথে আকিদা-বিশ্বাস ও আমল-আখলাকে ইত্যাদির দিকেই ইঙ্গিত করা হয়ে থাকে। এ সকল জ্ঞান-বিজ্ঞান তথা পদার্থ ও রসায়নশাস্ত্র ইত্যাদি থেকে উপকৃত হওয়ার পর কেউ যদি এমনটি বলে থাকে যা সুলাইমান আ. বলেছিলেন যখন আল্লাহর কিতাবের জ্ঞান বহনকারী তার একজন সভাসদ চোখের পলকে রানি বিলকিসের সিংহাসন www.pathagar.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।