ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তত্ত ও প্রয়োগ জাতির নাগরিকদের নির্বাচন বা মনোনয়নের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এবং ইসলামি শরিয়াহই হবে এর যাবতীয় মূলনীতি, দিক-নির্দেশনা এবং স্বরাষ্ট্র. ও পররাষ্ট্রসহ সকল নীতির মূলভিত্তি। কিন্ত অধ্যাপক আলম সাহেবরা তা মেনে নিতে রাজি নয়। সমজ ও রাষ্ট্র থেকে শুরু করে জগত সংসারের যাবতীয় বিভাগে ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠার আহ্বান তাদের কাছে খুবই অপছন্দনীয়! এ ধরনের আহ্বানকে তারা ইসলামের নতুন এক সংস্করণ বলে মনে করেন, তাদের ভাষায় যার নাম হচ্ছে: “রাজনৈতিক ইসলাম” । তারা ইসলামকে মানবজীবনে কি অবস্থায় দেখতে চায়? যদি সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় ইসলামি বিধি-বিধানের কোনো স্থান না থাকে তাহলে মানবজীবনে ইসলামের ভূমিকা ও প্রয়োজনীয়তা এবং ইসলামি শরিয়াহ বাস্তবায়নের দাবিরই বা কি অর্থ থাকল? পণ্ডিত আলম ও তার সহযোগীরা মার্কসবাদের সুদিনে সমাজ ও রাষ্ট্রকে মার্কসীয়করণের দাবি করেছেন এবং এ পদে খুবই সচেষ্ট ছিলেন। তাহলে কেন তারা ইসলামকে শুধুমাত্র পর্যবেক্ষক ও দর্শকের ভূমিকায় দেখতে চান? তারা কি মনে করে যে ক্ষমতা, রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতি ইত্যাদিতে দৃষ্টিভঙ্গি ও গতিপথের পরিবর্তন হয়, কখনো ডান দিকে আবার কখনো বাম দিকে; কিন্তু এখানে ইসলামের নীতি পরিবর্তন করার কোনো সুযোগ নেই! কেন তারা জ্ঞান-বিজ্ঞানের ইসলামিকরণে বিরোধিতা করেন? কেনই বা সামাজিক বিজ্ঞান ইত্যাদিকে ইসলামিকরণ তাদের এত অপছন্দ? এর দ্বারা সভ্যতা-সংস্কৃতি ও কৃষ্টি-কালচারের ইসলামিকরণ ইত্যাদিই তো বুঝানো হয়। সভ্যতা-সংস্কৃতির ইসলামিকরণ অর্থ হচ্ছে : পাশ্চাত্য সংস্কৃতির দাপট ও কর্তৃত থেকে একে মুক্ত করে মানুষের বিবেক-বুদ্ধির প্রতিনিধিত করার সুযোগ করে দেওয়ার মাধ্যমে মুসলিম জাতির মৌলিকতৃ ও এর পরিচয় বহনকারী সভ্যতা-সংস্কৃতির জন্ম দেওয়া। এ কথা সন্দেহাতীতভাবে সত্য যে কোনো জাতির সভ্যতা-সংস্কৃতি ও তার সংস্কৃতি ও তার সংস্কৃতিক বৈশিষ্ট্যাবলীর গঠন সে জাতির সমাজ বিজ্ঞান বা সামাজিক বিষয়াদি সাথেই অধিকতর সম্পৃক্ত । ২২ দেখুন : ওয়াশিংটনস্থ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থ্যট কর্তৃক মুদ্রিত মরহুম ড. ইসমাঈল ফারুকী, ড. আবদুলহামিদ আবুসুলাইযান, ড. ইমাদুদ্দিন খলিল ও ড. তাহা জাবির আল-আলাওয়ানী প্রমুখ লিখিত “ইসলামাইজেশন অফ থ্যট” সম্পর্কে রচনাসমগ্র । www.pathagar.com

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।