ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৮৭ এই ধরনের সুস্পষ্ট বক্তব্য ও সিদ্ধান্তমূলক লেখনী সত্বেও এখনো সময়ে সময়ে পাশ্চাত্যের তাবেদার গোষ্ঠী (ডান-বাম সবাই) এই বিষয়ে তাদের পুরানো চর্বিত চর্বন করতে থাকে । সর্বশেষ যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আল আহরামের পাতায় মুদ্রিত মার্কসবাদী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক মাহমুদ আমিন আল-আলম লিখিত “রাজনৈতিক ইসলাম ও ক্ষমতা” শীর্ষক প্রবন্ধ। তিনি যা লিখেছেন: “এখানে আমরা মধ্যমপন্থী ইসলাম”, “গোঁড়া ইসলাম” ও “সন্ত্রাসী ইসলাম” নামে বিভিন্ন চিন্তাধারায় বিভক্ত কতিপয় দল ও জনগোষ্ঠী দেখতে পাই। উল্লেখ্য যে এ ধরনের ভিন্নতা ও চিন্তার পার্থক্য থাকা সত্বেও একটি বিষয়ে কিন্তু সবার অবস্থান এক ও অভিন্ন এবং তা হচ্ছে ক্ষমতা ও কর্তৃত প্রতিষ্ঠা করা। এদের সকলেই ধর্মীয় কর্তৃত্ব তথা ধর্মীয় পুরোহিত শাসন প্রতিষ্ঠায় সংকল্পবন্ধ এবং এটাই হচ্ছে সবার আহ্বানের মূল সুর। এর শুধু শরিয়তের বিধি-বিধানের বাস্তবায়ন বা এর প্রতি মানুষকে উৎসাহ-উদ্দীপনা দিয়েই ক্ষান্ত হয় না; বরং সমাজ ও রাষ্ট্র থেকে শুরু করে জগত সংসার পরিচালনার প্রতিটি বিভাগকে ইসলামিকরণ তথা ধর্মীয় ক্ষমতায়ন করার ব্যাপারেও তাদের আহ্বান সুস্পষ্ট । শুধু তাই নয়, এদের অনেকেই আবার জ্ঞান- বিজ্ঞানকেও ইসলামিকরণ করতে চায় । এ ক্ষেত্রে সমাজ বিজ্ঞান বা এ জাতীয় বিষয় শুধু নয়; বরং পদার্থবিদ্যা ও রসায়নশাস্ত্রের মতো সুক্স বিষয়গুলোও তাদের এ আহ্বানের আওতা বহির্ভূত নয়” ।২১ আমরা বারংবার এ কথা বলে ও লিখে যাচ্ছি এবং আরো অনেকেই তা করে যাচ্ছেন যে, পাশ্চাত্য সমাজের পরিচিত ঈশ্বরতন্ত্র ও পুরোহিত শাসনের ন্যায় ইসলাম এ জাতীয় ধর্মীয় কর্তৃত্বের কোনো অস্তিত্ব নেই এবং ইসলাম তার অনুসারীদের কাছে এ জাতীয় কোনো দাবিও করে না; বরং ইসলামের দাবি হচ্ছে সর্বস্তরে আল্লাহ প্রদত্ত শরিয়তের কর্তৃত প্রতিষ্ঠা করা, এ অর্থে যে তা হবে নাগরিক কর্তৃত্ব ও ক্ষমতা যা সালিম আল আওয়া, মুহাম্মদ আবু ফারেছ এবং আবদুল হালিম মুতাওয়ালী প্রমুখ । কালিদ মুহাম্মদ খালিদ তার পূর্বলিখিত “এখান থেকে শুরু করছি” শীর্ষক বক্তব্যের জন্য ওজর পেশপূর্বক ক্ষমাপ্রার্থনা করে “ইসলামে রাষ্ট্রনীতি” শিরোনামে যা লিখেছেন তাও এখানে উল্লেখ করা যেতে পারে। ২ দেখুন : আল আহরাম, ৯/১২/১৯৯২ সংখ্যা, “বুদ্ধিজীবীদের সন্ত্রাসী ও উগ্রপন্থী চিন্তাভাবনা” শীর্ষক পৃষ্ঠা। অধ্যাপক ফাহমী হুয়াইদী ১৫/১২/১৯৯২ সংখ্যায় তার সাপ্তাহিক প্রবন্ধে এর উপর মন্তব্য লিখেছেন যার শিরোনাম ছিল : “ভুলক্রমে আমরা যাতে যুদ্ধে জড়িয়ে না পড়ি”। www.pathagar.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।