ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ ইসলামি রাষ্ট্রব্যবস্থা: তন্ত ও প্রয়োগ শাসক বা রাষ্ট্রপ্রধান সম্পর্কে ইমাম আবদুহু বলেন: ইসলাম ধর্ম কোনো ব্যক্তিকে কুরআন বুঝার ক্ষেত্রে বা ইসলামের বিধি-বিধান জানার ক্ষেত্রে বিশেষ কোনো মর্যাদায় ভূষিত করেনি । এর মাধ্যমে তাকে কোনো উচ্চ মর্যাদায় সমাসীন করা হয় না; বরং সেও অন্যান্য সকল সচেতন ব্যক্তি সমান পর্যায়ভুক্ত। তবে সে তার প্রখর বুদ্ধিমত্তা, গভীর ধী-শক্তি ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ইত্যাদি কারণে অন্যান্যদের ওপর প্রাধান্য পাওয়ার উপযুক্ততা অর্জন করতে সক্ষম হয়। তদুপরি সে যতক্ষণ পর্যন্ত ইসলামের সঠিক পথ আঁকড়ে থাকে ততক্ষণ পর্যন্ত সে অনুসরণীয় ও আনুগত্য পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। মুসলমানরা তার প্রতিটি কার্যক্রমের প্রতি লক্ষ্য রাখে, সে যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে বক্র পথ অবলম্বন করে তাহলে তাকে সুপরামর্শ ও সৎ উপদেশ ইত্যাদির মাধ্যমে সোজা করে দেওয়া হয়; অন্যথায় তার আনুগত্য থেকে হাত গুটিয়ে নেওয়া হয়। স্রষ্টার নাফরমানী হয় এমন কাজে সৃষ্টির আনুগত্য করা যায় না। শাসক যদি তার কার্যক্রমে কুরআন-হাদিস অনুসরণ না করে তাহলে তাকে পরিবর্তন করে অন্য একজনের হাতে আনুগত্যের বাইয়াত গ্রহণ করা মুসলমানদের ওপর আবশ্যক। জনগণই তাদের রাষ্ট্রপ্রধান মনোনীত বা নির্বাচিত করে থাকে এবং এ ক্ষেত্রে তারাই হচ্ছে মৌলিক ক্ষমতার অধিকারী । আবার তারাই যদি কল্যাণ মনে করে তাহলে তাকে অপসারণ করে অন্য একজনের হাতে বাইয়াত গ্রহণ করতে পারে। সর্বোপরি সার্বিকভাবে সে একজন বেসামরিক ও নাগরিক শাসক বা রাষ্ট্রপ্রধান ।** এমনিভাবে পরবর্তিতে ইমাম আবদুহুর অনুরূপ কথা বলেছেন সে সময়কার মিশরের গ্রান্ড মুফতি, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাইখ মুহাম্মদ বাধীত আল-মাতি*য়ী । “আল ইসলাম ও উসুলুল হুক্ম” গ্রন্থের প্রতিউত্তর দিতে গিয়ে তিনি এ সম্পর্কে তার বক্তব্য পেশ করেন। এর ধারাবাহিকতায় পরবর্তীতে আরো দু'জন বিশিষ্ট ব্যক্তি উল্লেখিত গ্রন্থের প্রতিউত্তর দিতে গিয়ে অনুরূপ বক্তব্যই পেশ করেছেন, তারা হলেন তিউনিসিয়ার বিশিষ্ট ব্যক্তিতৃ মুহাম্মদ তাহের ইবনে আশুর এবং মিশরের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আল-আজহারের সাবেক রেক্টর মুহাম্মদ আল-খিজির হুসাইন । এ ছাড়াও পরবর্তীতে বিশাল এক সংখ্যক উলাম-মাশায়েখ, আইনবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারাই শাসনব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার নিয়ম-নীতি ইত্যাদি সম্পর্কে কলম ধরেছেন তাদের সকলেই উল্লেখিত বক্তব্যকে সমর্থন করেছেন ।২০ » দেখুন : ইমাম আবদুল্লাহর রচনা সমঘ : ৩/২৮৫-২৮৭। * যারা এর উপর কলম ধরেছেন তাদের রচনার দিকে দৃষ্টিপাত করুন: উদাহরণ হিসেবে তাদের কতিপয়ের নাম উল্লেখ করছি: মুহাম্মদ ইউসুফ মুছা, মুহাম্মদ সাদিক আরজুন, www.pathagar.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।