ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৮৫ রয়েছে যেগুলো এখন বন্ধ হয়ে যাওয়া প্রয়োজন। এ বিষয়গুলো অধ্যয়ন ও চিস্তা- গবেষণার সুযোগকে নিঃশেষ করে দেয় । তাছাড়া এ জাতীয় বিষয়গুলোতে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে, সত্য এখানে দিবালোকের মতো উজ্জ্বল এবং সকল দৃষ্টিবানের সামনে তা দৃশ্যমান । এ সকল বিষয়ে পুনরায় কথা বলা এবং এর আবর্তে ঘুরতে থাকা পুরোটাই এখন নিম্প্রয়োজন ও নিষ্ফল । বিষয়গুলো সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে আমাদের সময়, চেষ্টা-সাধনাকে চিন্তা-গবেষণা, গভীর অধ্যয়ন ও পারস্পরিক সহযোগিতায় নিয়োজিত হওয়া। সমাধানকৃত বিষয়ে পুনরায় কথা বলা এবং অর্জিত বস্তু আবার অর্জনের চেষ্টা করার মাধ্যমে আমাদের জীবনের মূল্যবান অথচ সংক্ষিপ্ত সময়গুলো ব্যয় করার যৌক্তিকতা কোথায়? রাষ্ট্র অথবা ধর্মীয় কর্তৃত্বের ইস্যু যে সকল বিষয়গুলোর আলোচনা এখন বন্ধ হয়ে হওয়া প্রয়োজন । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ইসলাম ও ধর্মীয় রাষ্ট্র, ঈশ্বরতন্ত্র অথবা ধর্মীয় কর্তৃত্ব সংক্রান্ত আলোচনা। “ইসলাম এবং ধর্মীয় কর্তৃত্ব” শিরোনামে এ লড়াই ইমাম আবদুহু এবং “আল জামেয়া” সাময়িকীর প্রধান ফারহ আনতুনের মাঝে শুরু হয়েছিল। ইমাম আবদুহু রা. এ বিষয়ে সিদ্ধান্তমূলক রায় দিয়েছে, এমনকি তিনি ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা ও এর ভিত্তি মজবুত করা নয়; বরং এর ধ্বংস সাধন ও পরিবর্তন করাকে জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার গোড়া মজবুত করার ক্ষেত্রে ইসলামের ছয়টি মূলনীতিতে স্থান দিয়েছেন। তারপরও সময়ে সময়ে এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য শুনতে পাওয়া যায়, মনে হয় যেন এটি একটি নতুন বিষয়। উত্তাদ ইমাম আবদুহু দৃঢ়তার সাথে বলেছেন: “ইসলাম সফলভাবে এ ধরনের কর্তৃতৃব সমুলে বিনাশ করতে ও এর নিদর্শন মুছে দিতে সক্ষম হয়েছে; এমনকি অধিকাংশ মুসলিমের স্মৃতি থেকে এর নাম-ধামও বিলীন হয়ে গেছে। আল্লাহ ও রসুল স. ব্যতীত অন্য কেউ কারো আকিদা-বিশ্বাসের ওপর কর্তৃত্ব খাটাবে, ইসলাম কখনো এমনটির স্বীকৃতি দেয়নি। ইসলামে এমন কোনো সুযোগ নেই যে, ধর্মের নামে কেউ কাউকে বন্দি করে রাখবে বা প্রয়োজনে মুক্তি দিবে; বরং ঈমান একজন মুমিনকে এক আল্লাহ ব্যতীত সে ও তার মাঝে বিদ্যমান যাবতীয় বাধা-বিপত্তি থেকে মুক্ত করে নেয়। এক মুসলিমের জন্য (ইসলামে তার মর্যাদা যত কমই হোক না কেন) অপর মুসলিমের (ইসলামে তার মর্যাদা যত বড়ই হোক না কেন) সহমর্মিতা, কল্যাণকামিতা ও পরামর্শ দেওয়া ব্যতীত অন্য কোনো অধিকার নেই’ । www.pathagar.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।