ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ — ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ ড ইউসুফ আল কারযাভী
/ ২৯৮
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ ইসলামি রাষ্ট্র্যবস্থা: তন্তু ও প্রয়োগ হিসেবে গ্রহণ করে থাকে। ধর্মীয় ব্যক্তিতৃ হিসেবে তাদের কাছে তার মর্যাদা রয়েছে; কিন্ত তাকে তারা নিম্পাপ মনে করে না, যা দ্বাদশতম ইমামের তিরোধানের সাথে সাথে রহিত হয়ে গেছে। ইরানের বর্তমান রাজনৈতিক শাসনব্যবস্থা এ ধারায় চলছে। আয়াত উল্লাহ আলী খামিনীর প্রকৃত উপাধি হচ্ছে “নায়েবুল ইমাম” তথা ইমামের প্রতিনিধি; কিন্তু হয়তোবা বলতে সহজ হওয়ার কারণে অথবা সংক্ষিপ্ত করতে গিয়ে তিনি ইমাম হিসেবেই পরিচিত হয়ে গেছেন। তারা সরকার বিরোধী দলকে আল্লাহর দুশমন হিসেবে গণ্য করে না; বরং তা শাসনব্যবস্থার শত্রু হিসেবে তারা গণ্য করে থাকে । শিয়া সম্প্রদায়ের অনেক বড় বড় ফকিহ রয়েছেন যারা ফকিহদের মধ্যেই শাসন ক্ষমতা সীমাবদ্ধ থাকার বিপরীত মত পোষণ করে থাকেন, যা হচ্ছে খোমেনী শাসনের মূলভিত্তি এবং তারা কাউক ‘কাফির’ বলা বা কাউকে তার মতামতের কারণে ধর-পাকড় করা ইত্যাদি সমর্থন করেন না। সরকারের কোন দিক থেকে কেউ তাদেরকে প্রোটেকশন দিতে পারে না। ১৯৮৪ সালের গ্রীষ্মকালে সেখানকার মজলিশে শুরা একসাথে সাতজন মন্ত্রীকে বহিষ্কার করে এবং তাদের কাছ থেকে নির্ভরযোগ্যতা ও বিশ্বস্ততার সনদ ফিরিয়ে নেওয়া হয় । সংবিধান মোতাবেক সেখানকার নায়েবে ইমাম (রাষ্ট্রের পরিচালক) নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে না। এমনিভাবে রাষ্ট্রপ্রধানও গণ লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। তাই এখানে এ দাবি করার কোনো সুযোগ নেই যে, ইরানের শাসন ব্যবস্থা মূলত খোদাপ্রদত্ত বা ঈশ্বরতান্ত্রিক শাসন হিসেবেই পরিচালিত হয়ে থাকে। সার্বিক পরিস্থিতি, আন্দোলন, জনগণ এবং নেতৃতৃ ইত্যাদির বিচারে একান্তই তাদের জন্য সংরক্ষিত। এর ওপর অন্য কিছুকে অনুমান (কিয়াস) করা যাবে না বলে তাদের ইসলামি আইনবিদগণও মতামত ব্যক্ত করেছেন। এর ওপর ভিত্তি করে আহলে সুন্নাহকে ঘায়েল করার কোনো চেষ্টা করা অথবা একে তাদের বিপক্ষে যুক্তি- প্রমাণ হিসেবে দীড় করানোর চেষ্টা করা পুরোটাই অরণ্যে রোদন ব্যতীত অন্য কিছু হবে না। সুতরাং ইরানের সংবিধান ও শাসনব্যবস্থা মূলত গণতান্ত্রিক ৷" আবেদন বিহীন-কতিপয় বিষয় আমি আমার কতিপয় গ্রন্থে বিশেষ করে “মৌলিকতা ও আধুনিকতার সমন্বয়ে আরবীয় ইসলামি সংস্কৃতি”১” শীর্ষক গ্রন্থ উল্লেখ করেছি যে, কতিপয় বিষয় এমন * (সম্পাদক) * পৃষ্ঠা : ১৬৪-১৭০, ওয়াহবা লাইব্রেরী কর্তৃক মুদ্রিত। www.pathagar.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।