তৃতীয় অধ্যায়: ইসলামি রাষ্ট্রের প্রকৃতি ৮৩ প্রথমত : শিয়াদের অভিজ্ঞতার কথা এখানে বলা হচ্ছে, তাদের দৃষ্টিতে ফকিহ তথা ইসলামি আইনবিদরাই শাসন কর্তৃতে অধিষ্ঠিত হতে পারবে এবং ইরানের শাসন ব্যবস্থা মূলত এ মূলনীতির ওপরই প্রতিষ্ঠিত। অথচ মুসলিম বিশ্বের তিন চতুর্থাংশ জনশক্তি হচ্ছে আহলে সুন্নাহ । ইমামাতের বিষয়ে উভয় মাজহাবের দৃষ্টিভঙ্গিতে অনেক ব্যবধান রয়েছে । শিয়াদের কাছে এটি আকিদা-বিশ্বাসের মূলনীতির অন্তর্ভুক্ত, এর বিপরীতে আমাদের তথা আহলে সুন্নাহর দৃষ্টিতে এটি মূলনীতি নয়; বরং আংশিক ও পরিপুরক বিষয়ের অন্তর্ভুক্ত । দ্বিতীয়ত : ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে তাদের কেউ কখনো খোদা প্রদত্ত বা ঈশ্বরতান্ত্রিক বলে দাবি করেনি। মূলত এ জাতীয় দাবির পক্ষে একটিমাত্র বিষয় ছাড়া অন্য কিছু খুঁজে পাওয়া যায় না। সেখানকার শাসনকার্য ফিকহ তথা ইসলামি ব্যক্তিতৃদের মাধ্যমে পরিচালিত হতে দেখে অনেকে একে ঈশ্বরতান্ত্রিক শাসনব্যবস্থা বলে মনে কণে থাকেন । অথচ ধর্মীয় কারণে নয়; বরং নিরেট রাজনৈতিক কারণেই সেখানে এটি চলছে। আমরা যদি একটু স্মরণ করতে চেষ্টা করি দেখতে পাব, সেখানকার বিপ্লবের নিয়ন্ত্রণ সর্বপ্রথম রাজনীতিবিদ এবং বেসামারিক নাগরিকদের মাঝেই ছিল। ইন্জিনিয়ার ‘বাযারগান’ প্রথম প্রধানমন্ত্রী এবং অর্থনীতিবিদ আবুল হাসান বনী সাদ্র প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন। এরপর তরুণ নেতৃত্বে যনে করল যে, ফকিহদের হাতে বাস্তবায়ন নয়; শুধুমাত্র তত্তাবধায়ন এবং দিক-নির্দেশনার ভার থাকবে । কতিপয় কারণে উভয় গ্রুপের মাঝে পারস্পরিক সহযোগিতার ভিত মজবুত না হওয়ার পরিপ্রেক্ষিতে ফকিহ তথা ইসলামি ব্যক্তিতবরা শাসনকার্যের ভার গ্রহণ করল, তবে তা খোদার প্রতিনিধি বা পুরোহিত সম্প্রদায় হিসেবে নয়; বরং নির্ভরযোগ্য ও বিশ্বস্ত হিসেবে তারা এ দায়িতৃভার গ্রহণ করল, যা রাজনীতির সমসাময়িক পরিভাষায় এবং বিপ্লবোত্তর সকল শাসনব্যবস্থায় পরিচিত ও প্রচলিত একটি বিষয়। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শিয়াদের ইমামিয়া সম্প্রদায় .বাস্তবিকভাবেই তাদের ইমামদেরকে নিষ্পাপ ও নিষ্কলুষ মনে করে থাকে; কিন্তু তা হচ্ছে শুধুমাত্র নবির সা. বংশধরদের জন্য, বিশেষ করে ফাতিমা ও হুসাইন রা. এর কথা উল্লেখ করা যায়। এছাড়াও তারা আরো বার জন ইমামের সন্ধান পেয়েছেন যাদেরকে তারা নিষ্পাপ মনে করে থাকে, যারা সরাসরি শাসনকার্য পরিচালনা করেনি এবং তারা রাজনৈতিক নেতা হিসেবে নয়; বরং আধ্যাত্মিক নেতা হিসেবেই তাদের কাছে সমাদৃত । অতঃপর তাদের শেষজন প্রায় বার শতাব্দী পর্যন্ত আত্মগোপন করেছিলেন । শিয়াদের ধর্ম বিশ্বাসে অনুপস্থিত ইমামের অস্তিত্ব রয়েছে। তাদের অনুপস্থিতকালীন সময়ে যে শাসনকার্য পরিচালনা করে থাকে তাকে তারা প্রকৃত ইমামের প্রতিনিধি www.pathagar.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।