আল্-কুরআন ৪ বাংলা অনুবাদ ৬৬ সুরা ৫ : আল্-মা'ইদাহ ৯০ ওহে যারা ঈমান এনেছ! নিঃসন্দেহ মাদকদ্রব্য ও জুয়া, আর প্রস্তর বেদী বসানো ও তীরের লটারি খেলা__ নিশ্চয়ই হচ্ছে অপবিভ্র, শয়তানের কাজের অন্তর্ভূক্ত, কাজেই এ-সব এড়িয়ে চলো, যেন তোমরা সফলকাম হতে পারো। ৯১ নিঃসন্দেহ শয়তান কেবলই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ জাগরিত হোক মাদকদ্রব্য ও জুয়ার মাধ্যমে, আর তোমাদের ফিরিয়ে রাখবে আল্লাহ্র গুণগান থেকে ও নামায থেকে। তোমরা কি তাহলে পরিহ্ৃত থাকবে? ৯২ অতএব আল্লাহ্কে অনুসরণ করো, আর রসুলের অনুগমন করো, আর সাবধান হও; কিন্তু যদি তোমরা ফিরে যাও, তাহলে জেনে রেখো-_ নিঃসন্দেহ আমাদের রসুলের উপরে হচ্ছে মাত্র স্পষ্টভাবে পৌছে দেয়া। ৯৩ যারা ঈমান এনেছে ও সৎকর্ম করে যাচ্ছে তাদের উপরে কোনো অপরাধ হবে না যা তারা খেয়েছে সেজন্য, যখন তারা ভয়-শ্রদ্ধা করে ও ঈমান আনে ও সৎকর্ম করে, পুনরায় ভয়ভক্তি করে ও ঈমান আনে, আবার তারা ভয়স্রদ্ধা করে ও ভালো করে। আর আল্লাহ্ ভালোবাসেন সৎকর্মশীলদের। পরিচ্ছেদ - ১৩ ৯৪ ওহে যারা ঈমান এনেছ! আল্লাহ্ নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করবেন শিকারের কিছু ব্যাপারে যা তোমাদের হাত ও তোমাদের বর্শা নাগাল পায়, যেন আল্লাহ্ যাচাই করতে পারেন কে তাকে ভয় করে অগোচরে । কাজেই যে কেউ এর পরেও সীমালঙঘন করে তার জন্য ব্যথাদায়ক শাস্তি। ৯৫ ওহে যারা ঈমান এনেছ! শিকার হত্যা করো না যখন তোমরা হারামে থাকো। আর তোমাদের মধ্যে যে কেউ ইচ্ছা করে তা হত্যা ক'রে ক্ষতিপূরণ তবে হচ্ছে সে যা হত্যা করেছে তার অনুরূপ গবাদি-পশু থেকে যা ধার্য করে দেবে তোমাদের মধ্যের দুইজন ন্যায়বান লোক, সে কুরবানি পৌছানো চাই কাবাতে; অথবা প্রায়শ্চিত্ত হচ্ছে গরীবকে খাওয়ানো; অথবা তার সমতুল্য রোযা রাখা,_ যেন সে তার কাজের দণ্ড ভোগ করে। আল্লাহ্ মাফ করে দেন যা হয়ে গেছে। কিন্তু যে কেউ পুনরাবর্তন করে, আল্লাহ্ সেজন্য প্রতিফল দেবেন। আর আল্লাহ্ মহাশক্তিশীলী, প্রতিফল দানে সক্ষম। ৯৬ তোমাদের জন্য বৈধ জলের শিকার আর তার খাদ্য তোমাদের জন্য ও পর্যটকদের জন্য উপকরণ, আর তোমাদের জন্য নিষিদ্ধ ডাঙায় শিকার যে সময়ে তোমরা হারামে থাকো। আর ভয়শ্রদ্ধা করো আল্লাহকে, যার কাছে তোমাদের একত্রিত করা হচ্ছে। ৯৭ আল্লাহ্ পবিত্র গৃহ কাঁবাকে বানিয়েছেন মানুষের জন্য এক অবলম্বন; আর পবিত্র মাস, আর উৎসর্গীকৃত পশুদের, আর মালা- পরানো উটদের। এ-সব এই জন্য যে তোমরা যেন জানতে পারো-_ আল্লাহ্ জানেন যা-কিছু আছে মহাকাশমগ্ডলে ও যা-কিছু আছে পৃথিবীতে, আর আল্লাহ্ সব-কিছু সম্বন্ধে সর্বজ্ঞাতা। ৯৮ তোমরা জেনে রেখো যে আল্লাহ্ প্রতিফল দানে কঠোর, আর আল্লাহ্ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। ৯৯ রসুলজনের উপরে অন্য দায়িত্ব নেই পৌছে দেয়া ছাড়া। আর আল্লাহ্ জানেন যা তোমরা প্রকাশ করো আর যা লুকিয়ে রাখো। ১০০ বলো-_ “মন্দ আর ভালো সমতুল্য নয়”, যদিও মন্দের প্রাচুর্য তোমাকে তাজ্জব বানিয়ে দেয়। কাজেই আল্লাহ্কে ভয়শ্রদ্ধা করো, হে বিজ্ঞ ব্যক্তিগণ! যেন তোমরা সফলকাম হতে পারো। পরিচ্ছেদ - ১৪ ১০১ ওহে যারা ঈমান এনেছ! সে-সব বিষয় সম্বন্ধে প্রশ্ন করো না যা তোমাদের কাছে ব্যক্ত করলে তোমাদের অসুবিধা হতে পারে। আর যদি তোমরা সে-সব বিষয়ে প্রশ্ন করো যে সময়ে কুরআন অবতীর্ণ হচ্ছে তবে তোমাদের জন্য ব্যক্ত করা হবে। আল্লাহ্ এটি থেকে মাফ করেছেন; কেননা আল্লাহ্ পরিব্রাণকারী, অতি অমায়িক। ১০২ তোমাদের পূর্বে একটি দল এ-ধরনের প্রশ্ন করতো, তারপর সেইসব কারণে পরমুহূর্তে তারা হলো অবিশ্বাসী ১০৩ আল্লাহ্ তৈরি করেন নি কোনো বাহীরাহ্, বা সা'ইবাহ্, বা ওস্বীলাহ্, বা হামি; কিন্তু যারা অবিশ্বাস পোষণ করে তারা আল্লাহ্র বিরুদ্ধে এই মিথ্যা রচনা করেছে। কিন্তু তাদের অধিকাংশই বুঝতে পারে না।
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।