Al-Quran — 5Ma%27idah Bangla
/ ১১
📝 লেখা 📖 পিডিএফ

আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ৬৫ সুরা ৫ : আল্-মা'ইদাহ ৭৬ বলো-_ “তোমরা আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে কি তার এবাদত করো যার কোনো ক্ষমতা নেই তোমাদের জন্য অপকারের, না কোনো উপকারের? আর আল্লাহ্‌ন_ তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা।” ৭৭ বলো-_ “হে গ্রন্থপ্রাপ্ত লোকেরা! তোমাদের ধর্মমতে বাড়াবাড়ি করো না সত্য কারণ ছাড়া, আর লোকদের হীন-কামনার অনুব্তী হয়ো না,__ যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছিল আর বহুজনকে করেছিল পথহারা, আর বিপথে গিয়েছিল সরল পথ থেকে । সরিচ্ছেদ - ১১ ৭৮ ইসরাইলের বংশধরদের মধ্যে যারা অবিশ্বাস পোষণ করেছিল তারা অভিশপ্ত হয়েছিল দাউদ ও মরিয়ম-পুত্র ঈসার জিহ্বার দ্বারা । এটি হয়েছিল, কেননা তারা অবাধ্য হয়েছিল আর করতো সীমালঙ্ঘন। ৭৯ তারা পরস্পরকে নিষেধ করতো না কুকর্ম সম্বন্ধে যা তারা করতো। নিশ্চয়ই মন্দ যা তারা করে চলতো । ৮০ তুমি দেখতে পাবে তাদের মধ্যের অনেকে বন্ধু বানিয়েছে যারা অবিশ্বীস পৌষণ করে তাদের। নিশ্চয়ই মন্দ যা তাদের জন্য তাদের আত্মা আগবাড়িয়েছে যার দরুন আল্লাহ্‌ তাদের উপরে হয়েছেন অসন্তুষ্ট, আর শাস্তির মধ্যেই তারা কাটাবে দীর্ঘকাল। ৮১ আর যদি তারা ঈমান এনে থাকতো আল্লাহ্‌তে ও নবীর প্রতি, আর যা তার কাছে অবতীর্ণ হয়েছে তাতে তবে তারা ওদের বন্ধুরূপে গ্রহণ করতো না। কিন্তু তাদের মধ্যের অনেকেই দুঙ্কৃতিপরায়ণ। ৮২ তুমি নিশ্চয়ই দেখতে পাবে যে যারা ঈমান এনেছে তাদের সাথে শক্রুতায় সব চাইতে কঠোর লোক হচ্ছে ইহুদীরা ও যারা শরীক করে; আর নিশ্চয়ই তুমি আবিষ্কার করবে যে যারা ঈমান এনেছে তাদের সাথে বন্ধুত্বে সব চাইতে তাদের ঘনিষ্ঠ হচ্ছে ওরা যারা বলে-_ “নিঃসন্দেহ আমরা শ্বীষ্টান।” এটি এই জন্য যে তাদের মধ্যে রয়েছে পাদরীরা ও সাধুসন্নাসীরা, আর যেহেতু তারা অহঙ্কার করে না। ৭ম পারা ৮৩ আর যখন তারা শোনে যা রসুলের কাছে নাধিল হয়েছে, তুমি দেখবে তাদের চোখ অশ্র্লাবিত হয়েছে সত্যতা তারা উপলব্ধি করেছিল বলে। তারা বলে-__ “আমাদের প্রভো! আমরা ঈমান এনেছি, তাই আমাদের লিখে রাখো সাক্ষ্যদাতাদের সঙ্গে। ৮৪ “আর কি কারণ আমাদের থাকতে পারে যার জন্য আমরা বিশ্বাস করবো না আল্লাহৃতে আর যে সত্য আমাদের কাছে এসেছে তাতে, যখন আমরা আকুল আকাঙ্থা করি যে আমাদের প্রভূ যেন সৎকর্মশীল লোকদের সঙ্গে আমাদের অন্তর্ভুক্ত করেন?” ৮৫ কাজেই আল্লাহ্‌ তাদের পুরস্কার দিয়েছিলেন যা তারা বলেছিল সেজন্য,_ বাগানসমূহ যাদের নিচে দিয়ে বয়ে চলে ঝরনারাজি, তাতে তারা থাকবে চিরকাল। আর এটি হচ্ছে সৎকর্মীদের পুরস্কার । ৮৬ আর যারা অবিশ্বীস পোষণ করে ও আমাদের নির্দেশসমূহে মিথ্যারোপ করে, তারা হচ্ছে জ্বলন্ত আগুনের বাসিন্দা। সরিচ্ছেদ _- ১২ ৮৭ ওহে যারা ঈমান এনেছ! ভালো বিষয়গুলো যা আল্লাহ্‌ তোমাদের জন্য বৈধ করেছেন সে-সব তোমরা নিষিদ্ধ করো না, আবার বাড়াবাড়িও করো না। নিঃসন্দেহ আল্লাহ্‌ ভালোবাসেন না সীমালঙঘনকারীদের। ৮৮ আর আল্লাহ্‌ তোমাদের যা হালাল ও ভালো রিষেক দিয়েছেন তা থেকে ভোগ করো আর আল্লাহ্‌কে ভয়-শ্রদ্ধা করো,__ যাঁর প্রতি তোমরা মুমিন হয়েছ। ৮৯ আল্লাহ্‌ তোমাদের পাকড়াবেন না তোমাদের শপথগুলোর মধ্যে যা খেলো, কিন্তু তিনি তোমাদের পাকড়াও করবেন সেইসব শপথের জন্য যা তোমরা সেচ্ছাকৃতভাবে করো; তাই এর প্রায়শ্চিত্ত হচ্ছে দশজন গরীবকে খাওয়ানো, তোমাদের পরিজনকে তোমরা যেভাবে খাওয়াও সেইভাবে সাধারণ ধরনে, অথবা তাদের পরানো, অথবা একজন দাসকে মুক্ত করা। কিন্তু যে পায় না তবে তিন দিন রোযা । এ হচ্ছে তোমাদের শপথের প্রায়শ্চিত্ত যখন তোমরা হলফ করো। আর তোমাদের শপথ হেফাজতে রাখো। এইভাবে

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।