Al-Quran — 5Ma%27idah Bangla
/ ১১
📝 লেখা 📖 পিডিএফ

আল্-কুরআন £ বাংলা অনুবাদ ৬৪ সুরা ৫ : আল্-মা'ইদাহ তার দুই হাতই পূর্ণ প্রসারিত,_ তিনি বিতরণ করেন যেমন তিনি চান। আর তোমার প্রভুর কাছ থেকে তোমার কাছে যা নাধিল হয়েছে তা নিশ্চয়ই বাড়িয়ে দেয় তাদের মধ্যের অনেকের অবাধ্যতা ও অবিশ্বাস। আর আমরা তাদের মধ্যে ছুঁড়ে দিয়েছি শত্রুতা ও বিদ্বেষ কিয়ামতের দিন পর্যন্ত। যতবার তারা যুদ্ধের আগুন জ্বালিয়ে তুলে, আল্লাহ্‌ তা নিভিয়ে দেন, কিন্তু তারা দেশে গণ্ডগোল করার চেষ্টা চালাতেই থাকে। আর আল্লাহ্‌ ভালোবাসেন না গণ্ডগোল সৃষ্টিকারীদের ৬৫ আর যদি গ্রন্থপ্রাপ্ত লোকেরা ঈমান আনতো এবং ভয়-শ্রদ্ধা করতো, তবে নিশ্চয়ই আমরা তাদের দোষ-ত্রুটি তাদের থেকে মুছে দিতাম, আর তাদের অবশ্যই প্রবেশ করাতাম আনন্দময় স্বর্ণোদ্যানে। ৬৬ আর যদি তারা প্রতিষ্ঠিত রাখতো তওরাত ও ইন্জীল, আর তাদের কাছে যা অবতীর্ণ হয়েছিল তাদের প্রভুর কাছ থেকে তবে তারা নিশ্চয়ই আহার করতো তাদের উপর থেকে আর তাদের পায়ের নিচে থেকে। তাদের মধ্যেও একটি নরমপন্থী দল রয়েছে; কিন্তু তাদের অনেকের ক্ষেত্রেই__ তারা যা করে তা হচ্ছে গর্িত। পরিচ্ছেদ - ১০ ৬৭ হে প্রিয় রসুল! তোমার প্রভুর কাছ থেকে যা তোমার কাছে অবতীর্ণ হয়েছে তা প্রচার করো। আর যদি তুমি তা না করো তবে তার বাণী তুমি প্রচার করলে না। আর আল্লাহ্‌ লোকদের থেকে তোমাকে রক্ষা করবেন। নিঃসন্দেহ আল্লাহ্‌ অবিশ্বাসী লোকদের পথপ্রদর্শন করেন না। ৬৮ বলো-__ “হে গ্রন্থপ্রাপ্ত লোকেরা! তোমরা কোনো কিছুর উপরে নও যে পর্যন্ত না তোমরা প্রতিষ্ঠিত রাখো তওরাত ও ইন্জীল আর যা তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে তোমাদের প্রভুর কাছ থেকে।” আর তোমার কাছে তোমার প্রভূর কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে তা নিশ্চয়ই বাড়িয়ে দেয় তাদের মধ্যের অনেকের অবাধ্যতা ও অবিশ্বাস। সেজন্য দুঃখ করো না অবিশ্বাসী লোকদের জন্য। ৬৯ নিঃসন্দেহ যারা ঈমান এনেছে ও যারা ইহুদী মত পোষণ করে, আর সাবেঈন ও শ্বীষ্টান,__ যারাই আল্লাহ্‌র প্রতি ঈমান এনেছে ও আখেরাতের দিনের প্রতি, আর সৎকর্ম করে, তাদের উপরে তা হলে কোনো ভয় নেই, আর তারা নিজেরা অনুতাপও করবে না। ৭০ আমরা নিশ্চয়ই ইসরাইলের বংশধরদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম আর তাদের কাছে পাঠিয়েছিলাম রসুলগণ। যখনই তাদের কাছে কোনো রসুল এসেছেন তা নিয়ে যা তাদের মন চায় না, কিছুসংখ্যককে তারা মিথ্যারোপ করেছে আর কাউকে করতে গেছে হত্যা । ৭১ আর তারা ভেবেছিল যে কোনো পরীক্ষা-নিরীক্ষা হবে না, সেজন্য তারা হলো অন্ধ আর বধির, এরপর আল্লাহ্‌ তাদের দিকে ফিরলেন। তারপরেও তাদের অনেকে অন্ধ ও বধির হলো। আর তারা যা করে আল্লাহ্‌ তার দর্শক। ৭২ নিশ্চয়ই তারা অবিশ্বাস পোষণ করে থাকে যারা বলে-_ “নঃসন্দেহ আল্লাহ্‌, তিনিই মসীহ্‌, মরিয়মের পুত্র।” অথচ মসীহ্‌ বলেছেন__ “হে ইসরাইলের বংশধরগণ! আল্লাহ্র এবাদত করো যিনি আমার প্রভূ ও তোমাদেরও প্রভু।” নিঃসন্দেহ যে আল্লাহ্‌র সঙ্গে অংশীদার নিরূপণ করে, আল্লাহ্‌ নিশ্চয়ই তার জন্য নিষিদ্ধ করেছেন স্বর্োদ্যান, আর তার আবাসস্থল হচ্ছে আগুন। আর অন্যায়কারীদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী। ৭৩ তারা নিশ্চয়ই অবিশ্বাস পোষণ করে যারা বলে-_ “নিঃসন্দেহ আল্লাহ্‌ হচ্ছেন তিনজনের তৃতীয়জন।” বস্তুতঃ একক খোদা ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আর যা তারা বলছে তা থেকে যদি তারা না থামে, তবে তাদের মধ্যের যারা অবিশ্বাস পোষণ করে তাদের পাকড়াবে ব্যথাদায়ক শাস্তি। ৭৪ তবে কি তারা আল্লাহ্র দিকে ফিরবে না, আর তারা তার ক্ষমা-প্রার্থনা করবে কি? আর আল্লাহ্‌ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। ৭৫ মরিয়ম-পুত্র মসীহ্‌ রসূল বৈ নন। তার পূর্বে রসুলগণ নিশ্চয়ই গত হয়ে গেছেন। আর তার মাতা ছিলেন একজন সত্যপরায়ণা নারী। তারা উভয়ে খাদ্য খেতেন। দেখো, কিভাবে আমরা তাদের জন্য আমার বাণী সুস্পষ্ট করি, তারপর দেখো, কেমন করে তারা ঘুরে যায়।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।