Al-Quran — 5Ma%27idah Bangla
/ ١١
📝 نص 📖 PDF

আল্-কুরআন £ বাংলা অনুবাদ ৬৩ সুরা ৫ : আল্-মা'ইদাহ পরিচ্ছেদ -৮ ৫১ ওহে যারা ঈমান এনেছ! ইহুদী ও খ্রীষ্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না; তাদের একদল অন্যদের বন্ধু। আর তোমাদের মধ্যের যে তাদের মুরব্বী বানায় সে তবে নিশ্চয় তাদেরই মধ্যেকার। নিঃসন্দেহ আল্লাহ্‌ পথ দেখান না অন্যায়কারী সম্প্রদায়কে। ৫২ কাজেই যাদের অন্তরে ব্যারাম রয়েছে তাদের তুমি দেখতে পাবে তাদের দিকে ছুটে যেতে এই বলে__ “আমরা আশঙ্কা করছি কোনো দুর্যোগ আমাদের উপরে ঘটে যায়।” কিন্তু হতে পারে যে আল্লাহ্‌ এনে দেবেন বিজয় অথবা তার কাছ থেকে চুড়ান্ত নিষ্পত্তি, তাই তাদের অন্তরে তারা যা পোষণ করছিল তার জন্য পরমুহূর্তেই তারা হলো অনুতাপী। ৫৩ আর যারা ঈমান এনেছে তারা বলবে__ “এরাই কি তারা যারা আল্লাহ্‌র নামে তাদের জোরালো আস্থার সাথে শপথ গ্রহণ করেছিল যে তারা সুনিশ্চিত তোমাদের সঙ্গে?” তাদের ক্রিয়াকলাপ বৃথা গেল, কাজেই পরমুহূর্তে তারা হলো ক্ষতিগ্রস্ত ৫৪ ওহে যারা ঈমান এনেছ! তোমাদের মধ্যে থেকে যে কেউ তার ধর্ম থেকে ফিরে যায়, আল্লাহ্‌ তবে শীঘই নিয়ে আসবেন একটি সম্প্রদায়__ তাদের তিনি ভালোবাসবেন ও তারা তাকে ভালোবাসবে, মুমিনদের প্রতি বিনীত, অবিশ্বাসীদের প্রতি কঠোর, তারা আল্লাহ্‌র পথে জিহাদ করবে, আর ভয় করবে না কোনো নিন্দুকের নিন্দা। এই হচ্ছে আল্লাহ্‌র এক আশিস্‌__ তিনি তা প্রদান করেন যাকে তিনি ইচ্ছে করেন। আর আল্লাহ্‌ পরম বদান্য, সর্বজ্ঞাতা। ৫৫ নিঃসন্দেহ তোমাদের ওলী হচ্ছেন কেবলমাত্র আল্লাহ্‌ এবং তার রসুল, আর যারা ঈমান এনেছে, আর যারা নামায কায়েম করে, আর যাকাত আদায় করে, আর তারা রুকুকারী। ৫৬ আর যে কেউ বন্ধুরূপে গ্রহণ করে আল্লাহ্‌কে, ও তার রসুলকে, আর যারা ঈমান এনেছে তাদের, তাহলে আল্লাহ্‌র দল, তারাই হবে বিজয়ী। সরিচ্ছেদ - ৯ ৫৭ ওহে যারা ঈমান এনেছ! যারা তোমাদের ধর্মকে উপহাসের ও খেলার সামগ্রীরূপে গ্রহণ করেছে__ তোমাদের পূর্বে যাদের গ্রন্থ দেয়া হয়েছে ও অবিশ্বাসকারীরা,_ তাদের বন্ধুরূপে গ্রহণ করো না। আর আল্লাহকে ভয়-শ্রদ্ধা করো যদি তোমরা মুমিন হও । ৫৮ আর যখন তোমরা নামাযের জন্য আহ্বান করো, তারা তাকে বিদ্রপের ও খেলার জিনিসরূপে গ্রহণ করে। সেটি এই জন্য যে তারা এমন একটি দল যারা বুঝে না। ৫৯ তুমি বলো-_ “হে গ্রন্থপ্রাপ্ত লোকেরা! তোমরা কি আমাদের কোনো দোষ ধরো এ ব্যতীত যে আমরা ঈমান এনেছি আল্লাহ্‌তে, আর যা আমাদের কাছে নাযিল হয়েছে, আর যা পূর্বে নাষিল হয়েছিল? আর নিশ্চয় তোমাদের অধিকাংশই দুষ্কৃতিপরায়ণ।” ৬০ বলো-__ “তোমাদের কি জানাবো এর চেয়েও খারাপদের কথা, আল্লাহ্‌র কাছে প্রতিফল পাওয়া সম্বন্ধে? যাকে আল্লাহ্‌ ধিকার দিয়েছেন, আর যার উপরে তিনি ক্রোধ বর্ষণ করেছেন, আর তাদের মধ্যের কাউকে তিনি বানালেন বানর, আর শুকর, আর যে উপাসনা করত তাগুতকে। এরা আছে অতি মন্দ অবস্থায়, আর সরল পথ থেকে সুদুর পথভষ্ট। ৬১ আর যখন তারা তোমাদের কাছে আসে তারা বলে__ আমরা ঈমান এনেছি", কিন্তু আসলে তারা ভরতি হয়েছিল অবিশ্বাস নিয়ে আর এখন বেরিয়েও গেছে তাতেই। আর আল্লাহ্‌ ভালো জানেন কি তারা লুকোচ্ছে। ৬২ আর তুমি দেখতে পাবে তাদের অনেকেই ছুটে চলেছে পাপের দিকে ও উল্লঙঘনে, আর তাদের গলাধঃকরণে অবৈধভাবে লব্ধ বস্ত। নিশ্চয়ই গহিত যা তারা করে চলেছে। ৬৩ রব্বিগণ ও পুরোহিতরা কেন তাদের নিষেধ করে না তাদের পাপপূর্ণ কথাবার্তা বলাতে আর তাদের গ্রাস-করণে অবৈধভাবে লব্ধ বস্ত। অবশ্যই গহিত যা তারা করে যাচ্ছে ৬৪ আর ইহুদীরা বলে__ “আল্লাহ্‌র হাত বাঁধা রয়েছে।” তাদের হাত রয়েছে বীধা, আর তারা ধিক্কারপ্রাপ্ত যা তারা বলে সেজন্য । না,

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.