আল-কুরআন ঃ বাংলা অনুবাদ ৬১ সুরা ৫ : আল্-মাইদাহ ২৯ “নিঃসন্দেহ আমি চাই যে তুমি আমার বিরুদ্ধে পাপ ও তোমার পাপ বহন করো, ফলে আগুনের বাসিন্দাদের দলভুক্ত হও; আর এই-ই অন্যায়কারীদের প্রতিফল।” ৩০ কিন্তু তার মন তাকে প্রবুদ্ধ করলো তার ভাইকে হত্যা করতে, তাই সে তাকে খুন করলো; কাজেই পরমূহূর্তে সে হলো ক্ষতিগ্রস্তদের দলের। ৩১ তারপর আল্লাহ্ একটি কাককে নিযুক্ত করলেন মাটি আঁচড়াতে যেন তাকে দেখানো যায় কেমন ক'রে সে তার ভাইয়ের মৃতদেহ ঢাকবে। সে বললে__ “হায় দুর্ভাগ্য! আমি কি এই কাকের মতো হবার জন্য এতই দুর্বল হয়ে গেছি, কাজেই আমি যেন আমার ভাইয়ের শব ঢাকতে পারি?” সেজন্য পরমুহূর্তে সে হলো অনুতপ্তদের দলের ৩২ এই কারণ বশতঃ আমরা বিধিবদ্ধ করেছিলাম ইস্রাইল-বংশীয়দের জন্যে-_ যে, যে কেউ হত্যা করে একজন মানুষকে আরেকজনকে ব্যতীত, অথবা দেশে ফসাদ সৃষ্টি, তাহলে সে যেন লোকজনকে সর্বসাকল্যে হত্যা করলে। আবার যে কেউ তাকে বাঁচিয়ে রাখে, সে যেন তাহলে সমস্ত লোকজনকে বাঁচালে। আর নিশ্চয়ই তাদের কাছে আমাদের রসুলগণ এসেছিলেন স্পষ্ট প্রমাণাবলী নিয়ে, কিন্তু তাদের মধ্যের অনেকেই এর পরেও পৃথিবীতে সীমা ছাড়িয়ে চলে। ৩৩ যারা আল্লাহ্র ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর দেশে গণ্ডগোল বাঁধাতে তৎপর হয় তাদের একমাত্র প্রাপ্য হচ্ছে__ তাদের কাতল করো, অথবা শুলে চড়াও, অথবা তাদের হাত ও তাদের পা বিপরীত দিকে কেটে ফেলো, অথবা তাদের দেশ থেকে নির্বাসিত করো। এটি হচ্ছে তাদের জন্য ইহলোকে লাঞ্ছনা, আর তাদের জন্য পরকালে রয়েছে কঠোর শাস্তি,_ ৩৪ তারা ব্যতীত যারা তওবা করে তোমরা তাদের উপরে ক্ষমতাসীন হবার পূর্বে, তাহলে জেনে রেখো যে নিঃসন্দেহ আল্লাহ্ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। পরিচ্ছেদ -৬ ৩৫ ওহে যারা ঈমান এনেছ! আল্লাহ্কে ভয়-শ্রদ্ধা করো, আর তার দিকে অছিলা অন্বেষণ করো, আর তার পথে জিহাদ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। ৩৬ নিঃসন্দেহ যারা অবিশ্বাস পোষণ করে__ পৃথিবীতে যা আছে সে-সমস্তই যদি তাদের হতো এবং তার সাথে সেই পরিমাণে, যার বিনিময়ে তারা মুক্তি কামনা করতো কিয়ামতের দিনের শান্তি থেকে, তাদের কাছ থেকে তা কবুল হতো না; আর তাদের জন্য রয়েছে ব্যথাদায়ক শাতি। ৩৭ তারা চাইবে যেন সেই আগুন থেকে তারা বেরিয়ে যেতে পারে, কিন্তু তা থেকে তারা বেরিয়ে যাবার নয়, আর তাদের জন্যে রয়েছে দীর্ঘস্থায়ী শাস্তি। ৩৮ আর চোরা পুরুষ ও চোরা স্ত্রীলোক__ দুইয়েরই তবে হাত কেটে ফেলো, তারা যা করেছে তার প্রতিফলস্বরূপ,_ এটি আল্লাহ্র তরফ থেকে একটি দৃষ্টান্ত স্থাপনকারী শাস্তি। আর আল্লাহ্ মহাশক্তিশালী, পরমজ্ঞানী। ৩৯ কিন্তু যে কেউ তওবা করে তার অন্যায়াচরণের পরে আর সংশোধন কবে, তাহলে নিঃসন্দেহ আল্লাহ্ তার দিকে ফিরবেন। নিঃসেন্দহ আল্লাহ্ পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা। ৪০ তুমি কি জানো না যে আল্লাহ__ মহাকাশমগ্ডল ও পৃথিবীর রাজত্ব তারই? তিনি শান্তি দেন যাকে ইচ্ছে করেন আর ক্ষমাও করেন যাকে ইচ্ছে করেন। আর আল্লাহ্ সব-কিছুর উপরে সর্বশক্তিমান। ৪১ হেপ্রিয় রসুল! যারা অবিশ্বাসের অভিমুখে ধাওয়া করেছে তারা যেন তোমাকে দুঃখিত না করে, যারা তাদের মুখে বলে__ আমরা ঈমান এনেছি" কিন্তু তাদের হদয় ঈমান আনে নি; আর যারা ইহুদীয় মত পোষণ করে, _ মিথ্যার জন্যে শ্রবণকারী, শ্রবণকারী অন্য লোকদের জন্যে যারা তোমার কাছে আসে না। তারা কথাগুলো সরিয়ে দেয় সেগুলোকে যথাস্থানে স্থাপনের পরেঃ তারা বলে-__
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।