আল-কুরআন $ বাংলা অনুবাদ ৬০ সুরা ৫ : আল্-মা ইদাহ ১৭ তারা নিশ্চয়ই অবিশ্বাস পোষণ করে যারা বলে__ “নিঃসন্দেহ আল্লাহ্, তিনিই মসীহ্, মরিয়মের পুনত্র।” তুমি বলো-_ “কার তাহলে বিন্দুমাত্র ক্ষমতা আছে আল্লাহ্র বিরুদ্ধে যখন তিনি চেয়েছিলেন মরিয়ম-পুত্র মসীহ্কে বিনাশ করতে, আর তার মাতাকে, আর পৃথিবীতে যারা ছিল তাদের সবাইকে?” বস্তুতঃ আল্লাহরই মহাকাশমণ্ডল ও পৃথিবীর রাজত্ব আর এই দুইয়ের মধ্যে যা আছে। তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছে করেন। আর আল্লাহ্ সব-কিছুর উপরে সর্বশক্তিমান। ১৮ আর ইহুদী ও শ্বীষ্টানরা বলে__ “আমরা আল্লাহ্র সন্তান ও তীর প্রিয়পাত্র।” তুমি বলো-__ “তবে কেন তোমাদের অপরাধের জন্য তিনি তোমাদের শাস্তি দেন? না, যাদের তিনি সৃষ্টি করেছেন তোমরা তাদের মধ্যেকার মানুষ। তিনি যাকে ইচ্ছে করেন পরিত্রাণ করেন এবং যাকে ইচ্ছে করেন শাস্তি দেন।” আর আল্লাহরই মহাকাশমগ্ডল ও পৃথিবীর সাম্রাজ্য এবং এই দুইয়ের মধ্যে যা আছে, আর তারই দিকে প্রত্যাবর্তন। ১৯ হে গ্রন্থপ্রাপ্ত লোকেরা! তোমাদের কাছে নিশ্চয়ই আমাদের রসুল এসেছেন তোমাদের কাছে সুস্পষ্ট করতে, রসুলদের এক বিরতির পরে, পাছে তোমরা বলো-__ “আমাদের কাছে সুসংবাদদাতাদের কেউ আসেন নি এবং সতর্ককারীও না।” এখন তোমাদের কাছে নিশ্চয়ই এসেছেন একজন সুসংবাদদাতা ও সতর্ককারী। আর আল্লাহ্ সব-কিছুর উপরে সর্বশক্তিমান। পরিচ্ছেদ -৪ ২০ আর স্মরণ করো! মুসা তার লোকদের বলেছিলেন__ “হে আমার লোকদল! তোমাদের প্রতি আল্লাহ্র নিয়ামত স্মরণ করো যখন তিনি তোমাদের মধ্যে নবীদের নিযুক্ত করেছিলেন এবং তোমাদের বানিয়েছিলেন রাজা-রাজড়া, আর তোমাদের দিয়েছিলেন যা তিনি মানবগোষ্ঠীর মধ্যে অপর কাউকেও দেন নি। ২১ “হে আমার লোকদল! সেই পুণ্য ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ্ তোমাদের জন্য বিধান করেছেন, আর তোমাদের পেছন দিকে ফিরে যাবে না, কেননা তোমরা তাহলে মোড় ফেরাবে ক্ষতিগ্রস্তভাবে।” ২২ তারা বললে__ “হে মুসা! নিঃসন্দেহ ওতে রয়েছে বিশালকায় লোকেরা, আর আমরা কখনো ওতে প্রবেশ করবো না যে পর্যন্ত না তারা ওখান থেকে বেরিয়ে যায়। কাজেই তারা যদি ওখান থেকে বেরিয়ে যায় তবে আমরা অবশ্যই প্রবেশ করবো।” ২৩ যারা ভয় করতো তাদের মধ্যের দুজন লোক-_ যাদের উপরে আল্লাহ্ অনুগ্রহ করেছিলেন, তারা বললে-__ “তাদের উপরে ট্ুকে পড়ো দরজা দিয়ে, কাজেই যখন তোমরা তাতে প্রবেশ করবে তোমরা তখন নিশ্চয়ই বিজয়ী হবে; আর আল্লাহ্র উপরে তবে তোমরা নির্ভর করো, যদি তোমরা মুমিন হও” ২৪ তারা বললে__ “হে মুসা! আমরা নিশ্চয়ই কখনো এতে ঢুকবো না যতক্ষণ তারা ওর মধ্যে অবস্থান করছে। কাজেই তুমি ও তোমার প্রভূ এগিয়ে যাও এবং তোমরা দুজনে যুদ্ধ করো; আমরা নিশ্চয়ই এখানে বসে পড়লাম ।” ২৫ তিনি বললেন, “আমার প্রভো! নিশ্চয়ই আমি আমার নিজের ও আমার ভাইয়ের উপরে ছাড়া কর্তৃত্ব রাখি না, অতএব আমাদের ও দুক্কৃতিপরায়ণ লোকদের মধ্যে ছাড়াছাড়ি ঘটিয়ে দাও ।” ২৬ তিনি বললেন__ “তবে নিঃসন্দেহ এটি তাদের জন্য হারাম থাকবে চল্লিশ বৎসর কাল, তারা পৃথিবীতে ঘুরে বেড়াবে। অতএব দুঃখ করো না এই দুক্কৃতিপরায়ণ জাতির জন্য। সরিচ্ছেদ _- ৫ ২৭ আর তাদের কাছে সঠিকভাবে বর্ণনা করো দুই আদম-সন্তানের কাহিনী, কেমন ক'রে তারা উভয়ে কুরবানি করেছিল, কিন্তু তা কবুল হল তাদের একজনের কাছ থেকে আর অপরজনের কাছ থেকে তা গৃহীত হল না। সে বললে-_ “নিশ্চয় আমি তোমাকে খুন করবো।” সে বললে-_ “আল্লাহ্ কবুল করেন শুধু ধর্মভীরুদের থেকে। ২৮ “তুমি যদি আমার দিকে তোমার হাত বাড়াও আমাকে হত্যা করতে, আমি কিন্তু তোমার দিকে আমার হাত প্রসারণকারী হবো না তোমাকে হত্যা করতে । নিঃসন্দেহ আমি ভয় করি আল্লাহ্কে__ সমগ্র বিশ্বজগতের প্রভু ।
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.