Al-Quran — 5Ma%27idah Bangla
/ ১১
📝 লেখা 📖 পিডিএফ

আল-কুরআন ৪ বাংলা অনুবাদ ৫৯ সুরা ৫ : আল্-মাইদাহ করো। আর যদি তোমরা অসুস্থ হও, অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ পায়খানা থেকে এসেছ, অথবা স্ত্রীদের স্পর্শ করেছ, আর যদি পানি না পাও তবে তৈয়ন্মুম করো বিশুদ্ধ মাটি নিয়ে, আর তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও তোমাদের হাত মূসেহ করো। আল্লাহ্‌ চান না তোমাদের উপরে কষ্টের কিছু আরোপ করতে, কিন্তু তিনি চান তোমাদের পবিত্র করতে, আর যাতে তার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করেন, যেন তোমরা ধন্যবাদ দিতে পারো। ৭ আর স্মরণ করো তোমাদের উপরে আল্লাহ্‌র নিয়ামত আর তার অঙ্গীকার যারদ্বারা তিনি তোমাদের অঙ্গীকারবদ্ধ করেছিলেন, যখন তোমরা বলেছিলে__ “আমরা শুনেছি আর আমরা আজ্ঞাপালন করছি।” আর আল্লাহ্‌কে ভয়-ভক্তি করো। নিঃসন্দেহ বুকের ভিতরে যা আছে আল্লাহ্‌ সে-সম্বন্ধে সর্বজ্ঞাতা। ৮ ওহে যারা ঈমান এনেছ! আল্লাহ্‌র জন্য দৃঢ়-প্রতিষ্ঠাতা হও, ন্যায়-বিচারে সাক্ষ্যদাতা হও, আর কোনো লোকদলের প্রতি বিদ্বেষ তোমাদের যেন ন্যায়াচরণ না করতে তোমাদের প্ররোচিত না করে। ন্যায়াচরণ করো, এটিই হচ্ছে ধর্মভীরুতার নিকটতর। আর আল্লাহ্‌কে ভয়-শ্রদ্ধা করো। নিঃসন্দেহ তোমরা যা করছো আল্লাহ্‌ তার পুর্ণ-ওয়াকিফহাল। ৯ আল্লাহ্‌ ওয়াদা করছেন__ যারা ঈমান আনে ও সৎকাজ করে, তাদের জন্য রয়েছে পরিত্রাণ আর বিরাট পুরস্কার । ১০ আর যারা অবিশ্বাস পোষণ করে আর আমাদের নিদর্শনসমূহে মিথ্যারোপ করে,_ এরা হচ্ছে জ্বলন্ত আগুনের বাসিন্দা। ১১ ওহে যারা ঈমান এনেছ! তোমাদের উপরে আল্লাহ্‌র নিয়ামত স্মরণ করো-_ যখন একটি দল দৃঢ়সঙ্কল্প করেছিল তোমাদের দিকে তাদের হাত বাড়াতে, কিন্তু তিনি তোমাদের বিরুদ্ধে তাদের হাত ঠেকিয়ে রেখেছিলেন, কাজেই আল্লাহ্‌কে ভয়-শ্রদ্ধা করো। আর আল্লাহ্‌র উপরেই তবে নির্ভর করুক মুমিনসব। পরিচ্ছেদ - ৩ ১২ আর আল্লাহ্‌ অবশ্যই ইস্রাইলের বংশধর থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, আর আমরা তাদের মধ্যে থেকে বারো জন দলপতি দাড় করিয়েছিলাম। আর আল্লাহ্‌ বলেছিলেন__ “নিঃসন্দেহ আমি তোমাদের সঙ্গে রয়েছি। যদি তোমরা নামায কায়েম করো ও যাকাত আদায় করো, আর আমার রসুলদের প্রতি ঈমান আনো ও তাদের সমর্থন করো, আর আল্লাহ্‌কে ধার দাও পর্যাপ্ত সুন্দর ঝণ, তবে আমি নিশ্চয়ই তোমাদের থেকে তোমাদের সব পাপ মোছে দেব ও তোমাদের প্রবেশ করাবো উদ্যানসমূহে যাদের নীচ দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি। কিন্তু এর পরে তোমাদের মধ্যের যে কেউ অবিশ্বাস পোষণ করবে সে-ই তবে নিশ্চয়ই সরল পথের দিশা হারিয়েছে।” ১৩ তারপর নিজেদের অঙ্গীকার তাদের ভঙ্গ করার দরুন আমরা তাদের বঞ্চিত করলাম আর তাদের অন্তরকে কঠিন হতে দিলাম। তারা কালামগুলো তাদের স্থান থেকে সরিয়ে দেয়, আর তাদের যে-সব নির্দেশ দেয়া হয়েছিল তার অংশবিশেষ ভুলে যায়, আর তাদের লোকদের মধ্যে বিশ্বীসঘাতকতা আবিষ্কার করার অবসান তোমার থাকবে না তাদের অল্প ছাড়া; সেজন্য তাদের ক্ষমা করো ও উপেক্ষা করো। নিঃসন্দেহ আল্লাহ্‌ ভালোবাসেন সৎকর্মীদের। ১৪ আর যারা বলে-_ “নঃসন্দেহ আমরা শ্বীষ্টান” তাদের থেকে আমরা তাদের অঙ্গীকার প্রহণ করেছিলাম, তারাও ভুলে গেল তাদের যে-সব নির্দেশ দেওয়া হয়েছিল তার অংশবিশেষ কাজেই আমরা তাদের মধ্যে শত্রতা ও বিদ্বেষ জাগিয়ে রাখলাম কিয়ামতের দিন পর্যন্ত। আর অচিরেই আল্লাহ্‌ তাদের জানিয়ে দেবেন তারা কি করে যাচ্ছিল। ১৫ হে গ্রন্থপ্রাপ্ত লোকেরা! আমাদের রসুল তোমাদের কাছে ইতিমধ্যে এসে গেছেন, ধর্মগ্রন্থের যা তোমরা লুকোচ্ছিলে তার বহুলাংশ তিনি তোমাদের জন্য সুস্পষ্ট করেছেন, এবং অনেকটা তিনি উপেক্ষা করেছেন। আল্লাহ্‌র কাছ থেকে তোমাদের কাছে নিশ্চয়ই এসেছে এক জ্যোতি আর উজ্জ্বল কিতাব; ১৬ এরছ্বারা আল্লাহ্‌ তাকে হেদায়ত করেন যে তার সন্তুষ্টি অনুসরণ করে শান্তির পথে, আর তাদের বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে তীর ইচ্ছায়, আর তাদের পরিচালিত করেন সহজ-সঠিক পথের দিকে।

— পৃষ্ঠা ২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।