Al-Quran — 5Ma%27idah Bangla
/ ١١ ›
📝 نص 📖 PDF

আল্-কুরআন ৪ বাংলা অনুবাদ ৬৮ সুরা ৫ : আল্-মা ইদাহ ১১৪ মরিয়ম-পুত্র ঈসা বললেন__ “হে আল্লাহ্‌! আমাদের প্রভো! আমাদের জন্য আকাশ থেকে খাদ্য-পরিপূর্ণ খাঞ্চা প্রেরণ করো, যা হবে আমাদের জন্য এক ঈদ,__ আমাদের অগ্রগামীদের জন্য ও পশ্চাদ্গামীদের জন্য, আর তোমার কাছ থেকে একটি নিদর্শন; আর আমাদের রিষেক দান করো, কেননা তুমিই রিযেকদাতাদের সর্বোন্তম।” ১১৫ আল্লাহ্‌ বললেন__ “আমি অবশ্যই তা তোমাদের জন্য পাঠাব, কিন্তু তোমাদের মধ্যে যে কেউ এরপরেও অবিশ্বাস পোষণ করবে আমি তবে তাকে নিশ্চয়ই এমন শাক্তিতে শান্তি দেবো যেমন শাস্তি আমি বিশ্বজগতের অপর কাউকেও দেবো না।” *সরিচ্ছেদ - ১৬ ১১৬ আর দেখো! আল্লাহ্‌ বলবেন-__ “হে মরিয়ম-পুত্র ঈসা! তুমি কি লোকদের বলেছিলে__ “আমাকে ও আমার মাকে আল্লাহ্‌ ছাড়া দুইজন উপাস্যরূপে গ্রহণ করো?” তিনি বলবেন__ “তোমারই সব মহিমা! এটি আমার পক্ষে সম্ভবপর নয় যে আমি তা বলবো যাতে আমার কোনো অধিকার নেই। যদি আমি তা বলতাম তবে তুমি তা নিশ্চয়ই জানতে । আমার অন্তরে যা আছে তা তুমি জানো, আর আমি জানি নাকি আছে তোমার অন্তরে। নিঃসন্দেহ কেবল তুমিই অদৃশ্য সন্বন্ধে পরিজ্ঞাত। ১১৭ “আমি তাদের বলি নি তুমি যা আমাকে আদেশ করেছ তা ছাড়া অন্য কিছু, যথা-_ “তোমরা আল্লাহ্‌র উপাসনা করো যিনি আমার প্রভু ও তোমাদের প্রভৃ*ঃ আর আমি তাদের সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, কিন্তু যখন তুমি আমার মৃত্যু ঘটালে তখন তুমিই ছিলে তাদের উপরে প্রহরী। আর তুমিই হচ্ছো সব-কিছুরই সাক্ষী । ১১৮ “তুমি যদি তাদের শাস্তি দাও তবে তারা তো তোমারই দাস; আর যদি তাদের তুমি পরিত্রাণ করো তবে তুমিই তো মহাশক্তিশালী, পরমজ্ঞানী।” ১১৯ আল্লাহ্‌ বলবেন__ “এই দিনে সত্যনিষ্ঠদের তাদের সত্যপরায়ণতা উপকৃত করবে। তাদের জন্য রয়েছে স্বর্গোদ্যানসমূহ যাদের নিচে দিয়ে বয়ে চলে ঝরনারাজি, তারা সেখানে থাকবে চিরকাল। আল্লাহ্‌ তাদের উপরে সুপ্রসন্ন আর তারা তাতে চির-সম্তুষ্ট_ এটি হচ্ছে এক বিরাট সাফল্য । ১২০ মহাকাশমগ্ডল ও পৃথিবীর সার্বভৌমত্ব ও তাদের মধ্যে যা-কিছু আছে সে-সবই আল্লাহ্র। আর তিনি হচ্ছেন সব-কিছুর উপরে সর্বশক্তিমান।

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.